Dhaka ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কানাইঘাটে স্কুল ছুটির পর নিখোঁজ প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহা, সন্ধান চায় পরিবার। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তির অভিযোগ, মুলাগুলে তরুণকে জুতা দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল—সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান: কানাইঘাটের বহুল প্রত্যাশিত ও জনগুরুত্বপূর্ণ গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন, দ্রুত কাজ সম্পন্নের প্রত্যাশা এলাকাবাসীর। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে কানাইঘাটের গর্ব হাফেজ কামরুজ্জামান কামিলকে গণসংবর্ধনা। সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ কানাইঘাটে নূর উদ্দিন ভন্ড উজার আয়োজনে হিজড়াদের নাচ? সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও, উঠেছে নানা প্রশ্ন! সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সড়কের বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ। বড়চতুলে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হবেন কি না—গ্রামবাসীর মতামত চাইলেন আব্দুল মালিক চৌধুরী! গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর কাল, থাকবেন আরিফুল হক, মুফতি আবুল হাসান ও মাওলানা উবায়দুল্লাহ ফারুক। শ্রমিক হয়রানি বন্ধ ও লোভাছড়া পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মূলাগুল বাজারে শ্রমিক সমাবেশ।

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪৬৯ সময় দেখুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, বিনা অনুমতিতে দায়িত্ব স্থল ত্যাগ করে দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করায় চেয়ারম্যানের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি তিনি কানাডা থেকে দেশে ফিরলেও দায়িত্ব পালনে জটিলতা সৃষ্টি হওয়ায় বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে।এর আগে, সিলেটের জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো এক প্রতিবেদনে চেয়ারম্যানের অননুমোদিত অনুপস্থিতি ও বিদেশে অবস্থানের বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্রও সংযুক্ত করা হয়।

আরও পড়ুনঃ  সংবর্ধনার নামে হাফিজ ওসামাকে অপমান, ক্ষুব্ধ কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে

জেলা প্রশাসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(জ) ধারার আলোকে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আইনের এ ধারায় চেয়ারম্যান বা সদস্যকে সাময়িক বরখাস্ত কিংবা চূড়ান্তভাবে অপসারণের বিধান রয়েছে।

আরও পড়ুনঃ  ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১

সূত্র জানায়, চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু গত ১৮ মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করেই দেশ ত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় বিদেশে অবস্থান করায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে।

বর্তমানে প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের রুটিন দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিয়ানীবাজার উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন এবং আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

Note : kalbela বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

Tag :
জনপ্রিয় পোস্ট

কানাইঘাটে স্কুল ছুটির পর নিখোঁজ প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহা, সন্ধান চায় পরিবার।

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

আপডেটের সময়: ১০:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, বিনা অনুমতিতে দায়িত্ব স্থল ত্যাগ করে দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করায় চেয়ারম্যানের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি তিনি কানাডা থেকে দেশে ফিরলেও দায়িত্ব পালনে জটিলতা সৃষ্টি হওয়ায় বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে।এর আগে, সিলেটের জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো এক প্রতিবেদনে চেয়ারম্যানের অননুমোদিত অনুপস্থিতি ও বিদেশে অবস্থানের বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্রও সংযুক্ত করা হয়।

আরও পড়ুনঃ  সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২

জেলা প্রশাসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(জ) ধারার আলোকে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আইনের এ ধারায় চেয়ারম্যান বা সদস্যকে সাময়িক বরখাস্ত কিংবা চূড়ান্তভাবে অপসারণের বিধান রয়েছে।

আরও পড়ুনঃ  সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং!