
কানাইঘাটে স্কুল ছুটির পর নিখোঁজ প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহা, সন্ধান চায় পরিবার
সিলেটের কানাইঘাটে স্কুল ছুটির পর বাড়ি ফেরেনি গাছবাড়ি ট্যালেন্ট একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী ইমরানা, ডাকনাম নিহা। তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে তার সন্ধান কামনা করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম ইমরানা (নিহা)। তার পিতার নাম জফুর উদ্দিন। বাড়ি কানাইঘাট উপজেলার আমরপুর গ্রামে। সে গাছবাড়ি ট্যালেন্ট একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, স্কুল ছুটির পর সে বাড়িতে ফেরেনি। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
কেউ শিশুটির সন্ধান বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
📞 যোগাযোগ: +880 1796-233688
শিশুটির সন্ধানে সহযোগিতার জন্য পোস্টটি শেয়ার করার অনুরোধ জানিয়েছে পরিবার।
সাদমান সাকিব, কানাইঘাট 


















