
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে কানাইঘাটের গর্ব হাফেজ কামরুজ্জামান কামিলকে গণসংবর্ধনা
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী কানাইঘাটের কৃতি সন্তান হাফেজ কামরুজ্জামান কামিলকে গণসংবর্ধনা দেওয়া হবে।
এ উপলক্ষে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপার এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে খালপার প্রবাসী কল্যাণ পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মোহাম্মদ আবুল হাসান, এমপি। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-উলামা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।
স্থান: খালপার, রাজাগঞ্জ ইউনিয়ন, কানাইঘাট, সিলেট।
আয়োজনে: খালপার প্রবাসী কল্যাণ পরিষদ।
সাদমান সাকিব, কানাইঘাট 


















