
কানাইঘাটের বহুল প্রত্যাশিত গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের উদ্বোধন
সিলেটের কানাইঘাট উপজেলার বহুল প্রত্যাশিত ও জনগুরুত্বপূর্ণ ‘গাজী বুরহান উদ্দিন’ সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সড়কটির সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের অপেক্ষায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। সংস্কার কাজের উদ্বোধনে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও প্রত্যাশা তৈরি হয়েছে।
তবে স্থানীয়দের প্রত্যাশা, উদ্বোধনের পর যেন সংস্কার কাজ ধীরগতিতে না চলে। দ্রুত ও যথাযথভাবে কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে সাধারণ মানুষ স্বস্তি পাবেন।
সাদমান সাকিব, কানাইঘাট 


















