সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আম্বিয়াকে গ্রেফতার করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি জকিগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজিরা দিতে যান। আদালতে শুনানি শেষে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মামলাটির পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী চলবে।
685
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আম্বিয়াকে গ্রেফতার করা হয়েছে।