আপডেটের সময়:
১২:৫২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২৭১
সময় দেখুন
সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত
সিলেট-জকিগঞ্জ সড়কের সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শিব্বীর আহমদ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিব্বীর আহমদ জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল মলিকের ছেলে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটে নিয়ে যান। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং আহত শিব্বীর আহমদের বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
315
সিলেট-জকিগঞ্জ সড়কের সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শিব্বীর আহমদ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিব্বীর আহমদ জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল মলিকের ছেলে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটে নিয়ে যান। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং আহত শিব্বীর আহমদের বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।