Dhaka ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন সাত সকালে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে জকিগঞ্জের ৩ জন গ্রেপ্তার আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ! ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড! কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে। জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবা ও বিক্রির ৫ হাজার ২০০ টাকাসহ একজন গ্রেফতার জকিগঞ্জের আলোচিত নোমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম সিআইডির হাতে গ্রেপ্তার কানাইঘাটের বীরদলে এইচএসসিতে উত্তীর্ণ দুই যুবককে অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙালেন এলাকাবাসী!

মাদ্রাসা থেকে ফেরার পথে কিশোরীকে অপহরণ, রাতেই পুলিশের অভিযানে গ্রেফতার যুবক!

কানাইঘাটে মাদ্রাসাছাত্রী অপহরণ! গভীর রাতে পুলিশের অভিযান, উদ্ধার কিশোরী, গ্রেফতার যুবক

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গভীর রাতে ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর (রোববার) দুপুর আনুমানিক ২টার দিকে কানাইঘাট উপজেলার মাছুগ্রাম এলাকার শরীফ উদ্দিনের ছেলে পারভেজ আহমদ (১৯) একই এলাকার ওই মাদ্রাসাছাত্রীকে বাড়ি ফেরার পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে।

এ ঘটনার পর ভিকটিমের পিতা কানাইঘাট থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) দুর্গা কুমার দেব সঙ্গীয় ফোর্সসহ ভিকটিমকে উদ্ধারে বিশেষ অভিযান শুরু করেন।

আরও পড়ুনঃ  আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ!

পুলিশের অভিযানে ২ নভেম্বর গভীর রাতে কানাইঘাট থানাধীন ৩নং দিঘীরপাড় ইউনিয়নের মাছুগ্রাম এলাকায় অভিযুক্তের বোনের ভাড়া বাসা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। একই সময় অভিযুক্ত পারভেজ আহমদকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কানাইঘাট থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫) অনুযায়ী মামলা রুজু করা হয়।

আরও পড়ুনঃ  জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, কিশোরীর নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হলো না।

Tag :
জনপ্রিয় পোস্ট

এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

মাদ্রাসা থেকে ফেরার পথে কিশোরীকে অপহরণ, রাতেই পুলিশের অভিযানে গ্রেফতার যুবক!

আপডেটের সময়: ০৮:০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

কানাইঘাটে মাদ্রাসাছাত্রী অপহরণ! গভীর রাতে পুলিশের অভিযান, উদ্ধার কিশোরী, গ্রেফতার যুবক

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গভীর রাতে ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর (রোববার) দুপুর আনুমানিক ২টার দিকে কানাইঘাট উপজেলার মাছুগ্রাম এলাকার শরীফ উদ্দিনের ছেলে পারভেজ আহমদ (১৯) একই এলাকার ওই মাদ্রাসাছাত্রীকে বাড়ি ফেরার পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ

এ ঘটনার পর ভিকটিমের পিতা কানাইঘাট থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) দুর্গা কুমার দেব সঙ্গীয় ফোর্সসহ ভিকটিমকে উদ্ধারে বিশেষ অভিযান শুরু করেন।

আরও পড়ুনঃ  সাত সকালে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে জকিগঞ্জের ৩ জন গ্রেপ্তার

পুলিশের অভিযানে ২ নভেম্বর গভীর রাতে কানাইঘাট থানাধীন ৩নং দিঘীরপাড় ইউনিয়নের মাছুগ্রাম এলাকায় অভিযুক্তের বোনের ভাড়া বাসা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। একই সময় অভিযুক্ত পারভেজ আহমদকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কানাইঘাট থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫) অনুযায়ী মামলা রুজু করা হয়।

আরও পড়ুনঃ  ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড!