Dhaka ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন সাত সকালে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে জকিগঞ্জের ৩ জন গ্রেপ্তার আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ! ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড! কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে। জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবা ও বিক্রির ৫ হাজার ২০০ টাকাসহ একজন গ্রেফতার জকিগঞ্জের আলোচিত নোমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম সিআইডির হাতে গ্রেপ্তার কানাইঘাটের বীরদলে এইচএসসিতে উত্তীর্ণ দুই যুবককে অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙালেন এলাকাবাসী!

এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • ওয়াসিম আকরাম
  • আপডেটের সময়: ১০:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত নেতৃবৃন্দ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম কার্যক্রমের অংশ হিসেবে এ সাক্ষাতের আয়োজন করা হয়। এ সময় এলাকার দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন

মতবিনিময়কালে সংসদ সদস্য মুফতি আবুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন, সহ-সভাপতি কোহেল রানা সুজাত চৌধুরী ও আব্দুস শহীদ শাকির, সাধারণ সম্পাদক মোরশেদ আলম লস্কর এবং সদস্য মইন উদ্দিন মনই।

আরও পড়ুনঃ  জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ

এ সময় কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন বলেন, নবগঠিত কমিটির প্রথম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী সংসদ সদস্য মুফতি আবুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়। তাঁদের সঙ্গে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ মতবিনিময় হয়েছে। কমিটির কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা। পর্যায়ক্রমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করা হবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময়: ১০:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬