Dhaka ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি ১০ বছরের মীম, ১০ দিন ধরে নিখোঁজ—উদ্বিগ্ন পরিবার! ২০ বছরের অপেক্ষার অবসান, ডা. লিজার চিকিৎসায় মাতৃত্বের সুখবর পেলেন কানাইঘাটের নারী! কানাইঘাটে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ আব্দুল্লাহ আল-রায়হান, সন্ধান চায় পরিবার! কানাইঘাটের জয় দাস পাচ্ছেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’-এর ‘বেস্ট টিচার’ সম্মাননা। কানাইঘাটে স্কুল ছুটির পর নিখোঁজ প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহা, সন্ধান চায় পরিবার। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তির অভিযোগ, মুলাগুলে তরুণকে জুতা দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল—সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান: কানাইঘাটের বহুল প্রত্যাশিত ও জনগুরুত্বপূর্ণ গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন, দ্রুত কাজ সম্পন্নের প্রত্যাশা এলাকাবাসীর। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে কানাইঘাটের গর্ব হাফেজ কামরুজ্জামান কামিলকে গণসংবর্ধনা। সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ কানাইঘাটে নূর উদ্দিন ভন্ড উজার আয়োজনে হিজড়াদের নাচ? সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও, উঠেছে নানা প্রশ্ন!

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার জন্য জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলো এ উদ্যোগের আওতায় বিবেচিত হবে।

সম্প্রতি প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখা থেকে জারি করা সংশোধিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

আরও পড়ুনঃ  তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতির পর এই কমিটি গঠন করা হয়েছে।

জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট। সদস্য হিসেবে থাকবেন পুলিশ সুপার (মহানগর এলাকায় একজন ডেপুটি কমিশনার), পাবলিক প্রসিকিউটর বা মহানগর পাবলিক প্রসিকিউটর। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে মামলার আবেদন ও নিষ্পত্তির বিস্তারিত কর্মপদ্ধতিও নির্ধারণ করা হয়েছে। আসামি বা তার নিকটাত্মীয়রা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে মামলার দলিলপত্রের আইনজীবী কর্তৃক সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আবেদন পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট তা পাবলিক প্রসিকিউটরের মতামতের জন্য পাঠাবেন। পাবলিক প্রসিকিউটর ১৫ কর্মদিবসের মধ্যে মতামত দেবেন। এরপর জেলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।

কমিটির কাছে যদি প্রতীয়মান হয় যে মামলাটি রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে হয়রানির জন্য দায়ের করা হয়েছে, তবে মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। আবেদন পাওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটকে সুপারিশসহ তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে।একই সঙ্গে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জারি করা পূর্বের পরিপত্র বাতিল করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং!

Tag :
জনপ্রিয় পোস্ট

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি ১০ বছরের মীম, ১০ দিন ধরে নিখোঁজ—উদ্বিগ্ন পরিবার!

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

আপডেটের সময়: ০৯:৪৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার জন্য জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলো এ উদ্যোগের আওতায় বিবেচিত হবে।

সম্প্রতি প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখা থেকে জারি করা সংশোধিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

আরও পড়ুনঃ  ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১