
২০ বছর চিকিৎসার পর মাতৃত্বের সুখবর, কানাইঘাটের ডা. লিজার চিকিৎসাসেবায় সাফল্য
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
সন্তান জন্মদানের স্বপ্ন নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও কাঙ্ক্ষিত ফল পাননি কানাইঘাটের এক নারী। অবশেষে কানাইঘাটের গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে মাতৃত্বের সুখবর পেয়েছেন তিনি।
বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. সুমাইয়া সুলতানা লিজা।
ডা. লিজা জানান, তাঁর চিকিৎসাসেবায় এর আগেও দীর্ঘ সময় পর অনেক রোগী মাতৃত্বের সুখবর পেয়েছেন। তবে ২০ বছর পর কোনো রোগীর মা হওয়ার ঘটনা তাঁর চিকিৎসাজীবনে প্রথম। তিনি এ ঘটনাকে মহান আল্লাহর রহমত ও বিশেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।
দীর্ঘ প্রতীক্ষার পর এই মাতৃত্বের সুখবর একদিকে যেমন ওই নারী ও তাঁর পরিবারের জন্য আনন্দের, অন্যদিকে সংশ্লিষ্ট চিকিৎসকের জন্যও এটি আনন্দ ও তৃপ্তির বিষয়।
ডা. লিজা মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সবার কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে কানাইঘাটের গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন ডা. মো. ইয়াছির আরাফাত ও ডা. নাহিদ হাসান।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আলফি সাহার বলেন, প্রতিষ্ঠান থেকে খুব বেশি আয় না হলেও মানুষের সেবা করে যে মানসিক শান্তি পাওয়া যায়, সেটিই তাঁকে আরও প্রতিষ্ঠান করার সাহস জোগায়। মাস শেষে কত আয় হলো, তার চেয়ে বেশি আনন্দ পান যখন জানতে পারেন, তাঁদের চিকিৎসকদের সেবায় কতজন মানুষ উপকৃত বা সুস্থ হয়েছেন।
সাদমান সাকিব, কানাইঘাট 


















