Dhaka ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি ১০ বছরের মীম, ১০ দিন ধরে নিখোঁজ—উদ্বিগ্ন পরিবার! ২০ বছরের অপেক্ষার অবসান, ডা. লিজার চিকিৎসায় মাতৃত্বের সুখবর পেলেন কানাইঘাটের নারী! কানাইঘাটে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ আব্দুল্লাহ আল-রায়হান, সন্ধান চায় পরিবার! কানাইঘাটের জয় দাস পাচ্ছেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’-এর ‘বেস্ট টিচার’ সম্মাননা। কানাইঘাটে স্কুল ছুটির পর নিখোঁজ প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহা, সন্ধান চায় পরিবার। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তির অভিযোগ, মুলাগুলে তরুণকে জুতা দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল—সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান: কানাইঘাটের বহুল প্রত্যাশিত ও জনগুরুত্বপূর্ণ গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন, দ্রুত কাজ সম্পন্নের প্রত্যাশা এলাকাবাসীর। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে কানাইঘাটের গর্ব হাফেজ কামরুজ্জামান কামিলকে গণসংবর্ধনা। সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ কানাইঘাটে নূর উদ্দিন ভন্ড উজার আয়োজনে হিজড়াদের নাচ? সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও, উঠেছে নানা প্রশ্ন!

পচা মাংস বিক্রির দায়ে জকিগঞ্জে তাজেল আহমদের কারাদণ্ড

সিলেটের জকিগঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে অসুস্থ গরু জবাই করে ভেজাল ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (আজ) দুপুরে জকিগঞ্জ উপজেলার একটি মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, অসুস্থ গরু জবাই করে সেই মাংস সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১

অভিযানে অভিযুক্ত মো. তাজেল আহমদ (পিতা: আলা উদ্দিন আলাই), গ্রাম: মাইজকান্দী, উপজেলা: জকিগঞ্জ, জেলা: সিলেটকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভেজাল, অস্বাস্থ্যকর ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২

এদিকে, প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি ১০ বছরের মীম, ১০ দিন ধরে নিখোঁজ—উদ্বিগ্ন পরিবার!

পচা মাংস বিক্রির দায়ে জকিগঞ্জে তাজেল আহমদের কারাদণ্ড

আপডেটের সময়: ০৩:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে অসুস্থ গরু জবাই করে ভেজাল ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (আজ) দুপুরে জকিগঞ্জ উপজেলার একটি মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, অসুস্থ গরু জবাই করে সেই মাংস সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২

অভিযানে অভিযুক্ত মো. তাজেল আহমদ (পিতা: আলা উদ্দিন আলাই), গ্রাম: মাইজকান্দী, উপজেলা: জকিগঞ্জ, জেলা: সিলেটকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভেজাল, অস্বাস্থ্যকর ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং!