Dhaka ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কানাইঘাটে স্কুল ছুটির পর নিখোঁজ প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহা, সন্ধান চায় পরিবার। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তির অভিযোগ, মুলাগুলে তরুণকে জুতা দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল—সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান: কানাইঘাটের বহুল প্রত্যাশিত ও জনগুরুত্বপূর্ণ গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন, দ্রুত কাজ সম্পন্নের প্রত্যাশা এলাকাবাসীর। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে কানাইঘাটের গর্ব হাফেজ কামরুজ্জামান কামিলকে গণসংবর্ধনা। সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ কানাইঘাটে নূর উদ্দিন ভন্ড উজার আয়োজনে হিজড়াদের নাচ? সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও, উঠেছে নানা প্রশ্ন! সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সড়কের বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ। বড়চতুলে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হবেন কি না—গ্রামবাসীর মতামত চাইলেন আব্দুল মালিক চৌধুরী! গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর কাল, থাকবেন আরিফুল হক, মুফতি আবুল হাসান ও মাওলানা উবায়দুল্লাহ ফারুক। শ্রমিক হয়রানি বন্ধ ও লোভাছড়া পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মূলাগুল বাজারে শ্রমিক সমাবেশ।

চাঁদনিঘাট ব্রিজে উড়ল কালেমার পতাকা, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন উদ্যোক্তারা

মৌলভীবাজার শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঐতিহাসিক চাঁদনিঘাট ব্রিজে পবিত্র কালেমা “লা ইলাহা ইল্লাল্লাহ” খচিত একটি পতাকা উত্তোলনকে ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল এই স্থানে এমন উদ্যোগকে অনেকেই ধর্মীয় চেতনা, নৈতিক মূল্যবোধ ও ইতিবাচক সামাজিক বার্তার প্রতীক হিসেবে দেখছেন।

আরও পড়ুনঃ  সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং!

জানা গেছে, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, মৌলভীবাজার জেলা শাখার বাইতুলমাল সম্পাদক হাদী আলমের উদ্যোগে ঐতিহাসিক চাঁদনিঘাট ব্রিজে কালেমা খচিত পতাকা উত্তোলন করা হয়। ব্যতিক্রমী এই উদ্যোগ শহরের সৌন্দর্য ও পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে মত প্রকাশ করেছেন অনেকে।

স্থানীয়দের মতে, এটি কেবল একটি ধর্মীয় প্রতীক স্থাপনের বিষয় নয়, বরং তরুণ প্রজন্মের মধ্যে আদর্শ, মূল্যবোধ ও আত্মপরিচয়ের চেতনাকে জাগ্রত করার একটি ইতিবাচক প্রয়াস। জনসমাগমপূর্ণ স্থানে ইসলামের মূল বাণীকে দৃশ্যমান করার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অনেকেই এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে নৈতিকতা, সৌহার্দ্য ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও মূল্যবোধ চর্চায় উৎসাহ জোগাবে বলেও তাদের বিশ্বাস।

আরও পড়ুনঃ  সংবর্ধনার নামে হাফিজ ওসামাকে অপমান, ক্ষুব্ধ কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে

চাঁদনিঘাট ব্রিজে কালেমার পতাকা উত্তোলনের এই উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে একটি স্মরণীয় ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করছেন। শান্তি, সম্প্রীতি ও তাওহীদের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি শুভকামনা জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় পোস্ট

কানাইঘাটে স্কুল ছুটির পর নিখোঁজ প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহা, সন্ধান চায় পরিবার।

চাঁদনিঘাট ব্রিজে উড়ল কালেমার পতাকা, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন উদ্যোক্তারা

আপডেটের সময়: ১২:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

চাঁদনিঘাট ব্রিজে উড়ল কালেমার পতাকা, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন উদ্যোক্তারা

মৌলভীবাজার শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঐতিহাসিক চাঁদনিঘাট ব্রিজে পবিত্র কালেমা “লা ইলাহা ইল্লাল্লাহ” খচিত একটি পতাকা উত্তোলনকে ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল এই স্থানে এমন উদ্যোগকে অনেকেই ধর্মীয় চেতনা, নৈতিক মূল্যবোধ ও ইতিবাচক সামাজিক বার্তার প্রতীক হিসেবে দেখছেন।

আরও পড়ুনঃ  সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং!

জানা গেছে, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, মৌলভীবাজার জেলা শাখার বাইতুলমাল সম্পাদক হাদী আলমের উদ্যোগে ঐতিহাসিক চাঁদনিঘাট ব্রিজে কালেমা খচিত পতাকা উত্তোলন করা হয়। ব্যতিক্রমী এই উদ্যোগ শহরের সৌন্দর্য ও পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে মত প্রকাশ করেছেন অনেকে।

স্থানীয়দের মতে, এটি কেবল একটি ধর্মীয় প্রতীক স্থাপনের বিষয় নয়, বরং তরুণ প্রজন্মের মধ্যে আদর্শ, মূল্যবোধ ও আত্মপরিচয়ের চেতনাকে জাগ্রত করার একটি ইতিবাচক প্রয়াস। জনসমাগমপূর্ণ স্থানে ইসলামের মূল বাণীকে দৃশ্যমান করার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ  তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অনেকেই এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে নৈতিকতা, সৌহার্দ্য ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও মূল্যবোধ চর্চায় উৎসাহ জোগাবে বলেও তাদের বিশ্বাস।

আরও পড়ুনঃ  ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১