Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি ১০ বছরের মীম, ১০ দিন ধরে নিখোঁজ—উদ্বিগ্ন পরিবার! ২০ বছরের অপেক্ষার অবসান, ডা. লিজার চিকিৎসায় মাতৃত্বের সুখবর পেলেন কানাইঘাটের নারী! কানাইঘাটে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ আব্দুল্লাহ আল-রায়হান, সন্ধান চায় পরিবার! কানাইঘাটের জয় দাস পাচ্ছেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’-এর ‘বেস্ট টিচার’ সম্মাননা। কানাইঘাটে স্কুল ছুটির পর নিখোঁজ প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহা, সন্ধান চায় পরিবার। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তির অভিযোগ, মুলাগুলে তরুণকে জুতা দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল—সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান: কানাইঘাটের বহুল প্রত্যাশিত ও জনগুরুত্বপূর্ণ গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন, দ্রুত কাজ সম্পন্নের প্রত্যাশা এলাকাবাসীর। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে কানাইঘাটের গর্ব হাফেজ কামরুজ্জামান কামিলকে গণসংবর্ধনা। সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ কানাইঘাটে নূর উদ্দিন ভন্ড উজার আয়োজনে হিজড়াদের নাচ? সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও, উঠেছে নানা প্রশ্ন!

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার ভোরে শহরের শ্রীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কয়েক মিনিটের জন্য এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় মহাসড়কটিতে অল্প সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এর আগেই সরে পড়েন বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্র ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে কয়েক ব্যক্তি শ্রীপুর এলাকায় জড়ো হন। পরে তাঁরা মহাসড়কে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের কারণে অল্প সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং!

মিছিলের এক মিনিট তিন সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে। এতে দেখা যায়, ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজবন্দীর মুক্তির দাবির কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সংবর্ধনার নামে হাফিজ ওসামাকে অপমান, ক্ষুব্ধ কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাতসহ স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর নেতৃত্বে প্রায় অর্ধশত ব্যক্তি মিছিলে অংশ নেন। তাঁদের অনেকের মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট ছিল। কারও কারও হাতে জাতীয় পতাকাও দেখা যায়।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার তথ্য আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ  তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে শ্রীপুর এলাকায় কয়েক ব্যক্তি দেড় থেকে দুই মিনিটের মতো ঝটিকা মিছিল করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হলে তাঁরা সেখান থেকে চলে যান। এ সময় স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের স্থানীয় কয়েকজন তাঁদের ধাওয়া করে বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Note: https://news.google.com/publications/CAAqBwgKMOfGlwswmfCuAw?hl=bn&gl=BD&ceid=BD%3Abn

Tag :
জনপ্রিয় পোস্ট

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি ১০ বছরের মীম, ১০ দিন ধরে নিখোঁজ—উদ্বিগ্ন পরিবার!

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপডেটের সময়: ০৫:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার ভোরে শহরের শ্রীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কয়েক মিনিটের জন্য এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় মহাসড়কটিতে অল্প সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এর আগেই সরে পড়েন বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্র ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে কয়েক ব্যক্তি শ্রীপুর এলাকায় জড়ো হন। পরে তাঁরা মহাসড়কে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের কারণে অল্প সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

মিছিলের এক মিনিট তিন সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে। এতে দেখা যায়, ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজবন্দীর মুক্তির দাবির কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং!

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাতসহ স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর নেতৃত্বে প্রায় অর্ধশত ব্যক্তি মিছিলে অংশ নেন। তাঁদের অনেকের মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট ছিল। কারও কারও হাতে জাতীয় পতাকাও দেখা যায়।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার তথ্য আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ  সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২