Dhaka ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটের কানাইঘাটের তরুণ শিক্ষক ও লেখক জয় দাস পেলেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’-এর ‘Best Teacher’ সম্মাননা। হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি ১০ বছরের মীম, ১০ দিন ধরে নিখোঁজ—উদ্বিগ্ন পরিবার! ২০ বছরের অপেক্ষার অবসান, ডা. লিজার চিকিৎসায় মাতৃত্বের সুখবর পেলেন কানাইঘাটের নারী! কানাইঘাটে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ আব্দুল্লাহ আল-রায়হান, সন্ধান চায় পরিবার! কানাইঘাটের জয় দাস পাচ্ছেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’-এর ‘বেস্ট টিচার’ সম্মাননা। কানাইঘাটে স্কুল ছুটির পর নিখোঁজ প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহা, সন্ধান চায় পরিবার। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তির অভিযোগ, মুলাগুলে তরুণকে জুতা দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল—সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান: কানাইঘাটের বহুল প্রত্যাশিত ও জনগুরুত্বপূর্ণ গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন, দ্রুত কাজ সম্পন্নের প্রত্যাশা এলাকাবাসীর। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে কানাইঘাটের গর্ব হাফেজ কামরুজ্জামান কামিলকে গণসংবর্ধনা। সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২

কানাইঘাটে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বিতর্ক: প্রসূতি ও মৃত নবজাতকের মৃত্যুর অভিযোগ

  • সাদমান সাকিব
  • আপডেটের সময়: ০৮:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১০৪ সময় দেখুন

কানাইঘাটে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বিতর্ক: প্রসূতি ও মৃত নবজাতকের মৃত্যুর অভিযোগ

কানাইঘাট প্রতিনিধি সাদমান সাকিব: সিলেটের কানাইঘাটে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, উপজেলার নিজ চাউরা গ্রামের বাসিন্দা রেবা আক্তার (প্রায় ২১) নামে এক প্রসূতি এবং তার গর্ভের মৃত সন্তান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুনঃ  ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১

স্থানীয় সূত্র ও স্বজনদের দাবি, গর্ভের সন্তান মারা যাওয়ার পর রেবা আক্তারকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি বেসরকারি হাসপাতাল, মা মনি হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার (সিজারিয়ান) করা হলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর তিনি মারা যান।

আরও পড়ুনঃ  সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২

স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের কানাইঘাটের তরুণ শিক্ষক ও লেখক জয় দাস পেলেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’-এর ‘Best Teacher’ সম্মাননা।

কানাইঘাটে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বিতর্ক: প্রসূতি ও মৃত নবজাতকের মৃত্যুর অভিযোগ

আপডেটের সময়: ০৮:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬