Dhaka ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি ১০ বছরের মীম, ১০ দিন ধরে নিখোঁজ—উদ্বিগ্ন পরিবার! ২০ বছরের অপেক্ষার অবসান, ডা. লিজার চিকিৎসায় মাতৃত্বের সুখবর পেলেন কানাইঘাটের নারী! কানাইঘাটে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ আব্দুল্লাহ আল-রায়হান, সন্ধান চায় পরিবার! কানাইঘাটের জয় দাস পাচ্ছেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’-এর ‘বেস্ট টিচার’ সম্মাননা। কানাইঘাটে স্কুল ছুটির পর নিখোঁজ প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহা, সন্ধান চায় পরিবার। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তির অভিযোগ, মুলাগুলে তরুণকে জুতা দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল—সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান: কানাইঘাটের বহুল প্রত্যাশিত ও জনগুরুত্বপূর্ণ গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন, দ্রুত কাজ সম্পন্নের প্রত্যাশা এলাকাবাসীর। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে কানাইঘাটের গর্ব হাফেজ কামরুজ্জামান কামিলকে গণসংবর্ধনা। সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ কানাইঘাটে নূর উদ্দিন ভন্ড উজার আয়োজনে হিজড়াদের নাচ? সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও, উঠেছে নানা প্রশ্ন!

কক্সবাজারে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৮৬ সময় দেখুন

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় ঘরে ঢুকে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে একদল নারী। মঙ্গলবার (৯ জুর) দিবাগত মধ্যরাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত সানজিদা আক্তার রেশমি স্থানীয় একটি মুদির দোকান থেকে নিয়মিত বাজার করতেন। বকেয়া খাতায় কেনাকাটার সুবাদে ওই দোকানের ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে তার পরিচয় ও পরবর্তীতে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এই বিষয়টি জানতে পেরে শফিউল আলমের স্ত্রী ইয়াসমিন (পেশকারপাড়ার বাসিন্দা) আরও চার-পাঁচজন নারীসহ সানজিদার টেকপাড়ার বাসায় চড়াও হন।

আরও পড়ুনঃ  সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২

সানজিদার বাসায় গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তাকে লক্ষ্য করে আকস্মিক ছুরিকাঘাত করে। এ সময় সানজিদা এবং তার পাশে থাকা ১২ বছর বয়সী ছেলে সাব্বির চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে হামলাকারী নারীদের আটকে রেখে পুলিশে খবর দেয়।

আরও পড়ুনঃ  তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

পরে গুরুতর আহত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত ৩ নারীকে ইতোমধ্যেই আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও আনুষ্ঠানিক এজাহার জমা না দেয়ায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Note : information from https://www.channel24bd.tv/countries/article/331666/%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A2%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95-%E0%A7%A9?fbclid=IwdGRjcASXemNleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeRUbjNHxdJbmiIMWuj5eSHxjloR2j9nEQ8IDPqLRM7Fh85BoWT64Rli-jpA4_aem_zJzO4q0K7ARhSgX5_ebGJw#google_vignette

Tag :
জনপ্রিয় পোস্ট

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি ১০ বছরের মীম, ১০ দিন ধরে নিখোঁজ—উদ্বিগ্ন পরিবার!

কক্সবাজারে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

আপডেটের সময়: ০৫:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬