
প্রেস বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৯ জুন ২০২৬খ্রি. তারিখ সকাল ০৯.৪৫ ঘটিকার সময় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৯নং মানিকপুর ইউনিয়নের অর্ন্তগত খাসেরা সাকিনস্থ জনৈক আ: কাদির এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১| রেদুয়ানুজ্জামান @ বাবু (২৪), পিতা-মিছবাহ উদ্দিন সাং-কুওরের মাটি, ২| মো: কামরুল ইসলাম (৩৬), পিতা-আব্দুল মালেক সাং-রাজপুর, উভয় ০৩নং দিঘীরপার ইউনিয়ন, থানা-কানাইঘাট, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ- ২৯ জুন, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বাঃ/-
(অফিসার ইনচার্জ)
জকিগঞ্জ থানা , সিলেট।
তারিখ-২৯/০৬/২০২৬খি.।
প্রতিবেদকের নাম 























