
সিলেটের জকিগঞ্জ বাজারের পীরের চক এলাকা সংলগ্ন সীমান্ত দিয়ে এক অজ্ঞাত ব্যক্তি নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পাশের মাঠে ফুটবল খেলতে থাকা কয়েকজন তরুণ ঘটনাটি দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ কাস্টমস ঘাটে বিজিবিকে অবগত করা হয়। বিজিবি ঘটনাস্থলে প্রস্তুতি নেওয়ার আগেই বিএসএফের সদস্যরা নৌযান নিয়ে নদীতে গিয়ে ওই অজ্ঞাত ব্যক্তিকে তুলে নিয়ে যায় বলে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে বিজিবি খোঁজখবর নিচ্ছে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে ওই ব্যক্তির পরিচয় ও তিনি কেন সীমান্ত দিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
প্রতিবেদকের নাম 























