Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটের কানাইঘাটের তরুণ শিক্ষক ও লেখক জয় দাস পেলেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’-এর ‘Best Teacher’ সম্মাননা। হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি ১০ বছরের মীম, ১০ দিন ধরে নিখোঁজ—উদ্বিগ্ন পরিবার! ২০ বছরের অপেক্ষার অবসান, ডা. লিজার চিকিৎসায় মাতৃত্বের সুখবর পেলেন কানাইঘাটের নারী! কানাইঘাটে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ আব্দুল্লাহ আল-রায়হান, সন্ধান চায় পরিবার! কানাইঘাটের জয় দাস পাচ্ছেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’-এর ‘বেস্ট টিচার’ সম্মাননা। কানাইঘাটে স্কুল ছুটির পর নিখোঁজ প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহা, সন্ধান চায় পরিবার। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তির অভিযোগ, মুলাগুলে তরুণকে জুতা দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল—সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান: কানাইঘাটের বহুল প্রত্যাশিত ও জনগুরুত্বপূর্ণ গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন, দ্রুত কাজ সম্পন্নের প্রত্যাশা এলাকাবাসীর। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে কানাইঘাটের গর্ব হাফেজ কামরুজ্জামান কামিলকে গণসংবর্ধনা। সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২

সিলেটের কানাইঘাটের তরুণ শিক্ষক ও লেখক জয় দাস পেলেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’-এর ‘Best Teacher’ সম্মাননা।

তরুণ শিক্ষক ও লেখক জয় দাস পেলেন ‘বেস্ট টিচার’ সম্মাননা

সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের আয়োজনে এবং ফুলের হাসি ফাউন্ডেশনের সহযোগিতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বাংলামটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’।

মানবিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, বিনোদন, শিল্প ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তি, শিল্পী, কলাকুশলী ও সমাজকর্মীদের এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। এ আয়োজনেই শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তরুণ শিক্ষক ও লেখক জয় দাসকে ‘Best Teacher’ সম্মাননা প্রদান করা হয়।

হিরা সরকারের সঞ্চালনায় এবং ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম জনি।

আরও পড়ুনঃ  কানাইঘাটে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ আব্দুল্লাহ আল-রায়হান, সন্ধান চায় পরিবার!

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া, জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি, সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবুসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

শিক্ষা ক্ষেত্রে জয় দাসের ধারাবাহিক স্বীকৃতি

তরুণ শিক্ষক ও লেখক জয় দাস দীর্ঘ ৫ বছর ধরে ইংরেজি ভাষা শিক্ষা ও তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছেন। শিক্ষকতা, শিক্ষা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগেও তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।

২০২৬ সালে ব্যাংককে অনুষ্ঠিত World School Summit-এ তিনি ‘Best Educator of the Year’ সম্মাননা লাভ করেন। এছাড়া মালয়েশিয়ার Asia Pacific University (APU)-তে অনুষ্ঠিত Global Leadership Summit 2026-এ তিনি ‘Confidence Spark Award’ অর্জন করেন। শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি Best Recognition Award 2026 এবং দক্ষতা উন্নয়ন বিভাগে Medal of Success-সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

শিক্ষকতার পাশাপাশি জয় দাস একজন লেখক হিসেবেও পরিচিত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘The Secret to Success’। এছাড়া তিনি ইংরেজি ভাষা ও শব্দভান্ডার শেখানোর জন্য আরও কয়েকটি বই নিয়ে কাজ করছেন। শিক্ষকতা ও লেখালেখির পাশাপাশি তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরতে উৎসাহিত করার লক্ষ্যেও তিনি কাজ করছেন।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে কানাইঘাটের গর্ব হাফেজ কামরুজ্জামান কামিলকে গণসংবর্ধনা।

শিক্ষাক্ষেত্রে তার ধারাবাহিক কর্মকাণ্ড ও অর্জনের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’-এ ‘Best Teacher’ সম্মাননা তার কাজের প্রতি আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে যুক্ত হলো।

অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রদান ও আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনা। বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক দলের পরিবেশনায় নৃত্য, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। দর্শক ও অতিথিরা এসব পরিবেশনা উপভোগ করেন এবং পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  দীর্ঘ প্রতীক্ষার অবসান: কানাইঘাটের বহুল প্রত্যাশিত ও জনগুরুত্বপূর্ণ গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন, দ্রুত কাজ সম্পন্নের প্রত্যাশা এলাকাবাসীর।

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আমিন বলেন, বাংলাদেশে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। সামাজিক, মানবিক, জ্ঞানী, গুণী ও প্রতিভাবান মানুষদের কাজের স্বীকৃতি দিয়ে সম্মানিত করার উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী বলেন, “আমি সবসময় চেষ্টা করি ভালো কাজের পাশাপাশি মানবিক মানুষদের সম্মানিত করতে। সবাই পাশে থাকলে সামনে আরও ভালো কিছু করার মাধ্যমে এসব মানবিক মানুষকে এই মঞ্চে তুলে আনতে চাই।”

অনুষ্ঠানের সভাপতি ও ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন আমরা মানবিক হই।” তিনি আরও বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং প্রতিভাবান শিল্পী, সামাজিক ও মানবিক গুণীজনদের সম্মানিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা, সম্মাননা প্রদান এবং নৃত্য, গান ও আবৃত্তির মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের কানাইঘাটের তরুণ শিক্ষক ও লেখক জয় দাস পেলেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’-এর ‘Best Teacher’ সম্মাননা।

সিলেটের কানাইঘাটের তরুণ শিক্ষক ও লেখক জয় দাস পেলেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’-এর ‘Best Teacher’ সম্মাননা।

আপডেটের সময়: ০১:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

তরুণ শিক্ষক ও লেখক জয় দাস পেলেন ‘বেস্ট টিচার’ সম্মাননা

সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের আয়োজনে এবং ফুলের হাসি ফাউন্ডেশনের সহযোগিতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বাংলামটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’।

মানবিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, বিনোদন, শিল্প ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তি, শিল্পী, কলাকুশলী ও সমাজকর্মীদের এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। এ আয়োজনেই শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তরুণ শিক্ষক ও লেখক জয় দাসকে ‘Best Teacher’ সম্মাননা প্রদান করা হয়।

হিরা সরকারের সঞ্চালনায় এবং ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম জনি।

আরও পড়ুনঃ  ২০ বছরের অপেক্ষার অবসান, ডা. লিজার চিকিৎসায় মাতৃত্বের সুখবর পেলেন কানাইঘাটের নারী!

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া, জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি, সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবুসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

শিক্ষা ক্ষেত্রে জয় দাসের ধারাবাহিক স্বীকৃতি

তরুণ শিক্ষক ও লেখক জয় দাস দীর্ঘ ৫ বছর ধরে ইংরেজি ভাষা শিক্ষা ও তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছেন। শিক্ষকতা, শিক্ষা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগেও তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।

২০২৬ সালে ব্যাংককে অনুষ্ঠিত World School Summit-এ তিনি ‘Best Educator of the Year’ সম্মাননা লাভ করেন। এছাড়া মালয়েশিয়ার Asia Pacific University (APU)-তে অনুষ্ঠিত Global Leadership Summit 2026-এ তিনি ‘Confidence Spark Award’ অর্জন করেন। শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি Best Recognition Award 2026 এবং দক্ষতা উন্নয়ন বিভাগে Medal of Success-সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

শিক্ষকতার পাশাপাশি জয় দাস একজন লেখক হিসেবেও পরিচিত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘The Secret to Success’। এছাড়া তিনি ইংরেজি ভাষা ও শব্দভান্ডার শেখানোর জন্য আরও কয়েকটি বই নিয়ে কাজ করছেন। শিক্ষকতা ও লেখালেখির পাশাপাশি তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরতে উৎসাহিত করার লক্ষ্যেও তিনি কাজ করছেন।

আরও পড়ুনঃ  কানাইঘাটের জয় দাস পাচ্ছেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’-এর ‘বেস্ট টিচার’ সম্মাননা।

শিক্ষাক্ষেত্রে তার ধারাবাহিক কর্মকাণ্ড ও অর্জনের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’-এ ‘Best Teacher’ সম্মাননা তার কাজের প্রতি আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে যুক্ত হলো।

অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রদান ও আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনা। বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক দলের পরিবেশনায় নৃত্য, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। দর্শক ও অতিথিরা এসব পরিবেশনা উপভোগ করেন এবং পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর কাল, থাকবেন আরিফুল হক, মুফতি আবুল হাসান ও মাওলানা উবায়দুল্লাহ ফারুক।