
সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে জকিগঞ্জে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সনজয় দাশ নামে এক ব্যক্তির করা একটি কমেন্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অভিযোগটি খতিয়ে দেখে সনজয় দাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সামনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জকিগঞ্জের সর্বস্তরের মানুষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের উসকানি বা গুজবে কান না দিয়ে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন ওসি আব্দুর রাজ্জাক।
প্রতিবেদকের নাম 
















