Dhaka ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন সাত সকালে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে জকিগঞ্জের ৩ জন গ্রেপ্তার আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ! ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড! কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে। জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবা ও বিক্রির ৫ হাজার ২০০ টাকাসহ একজন গ্রেফতার জকিগঞ্জের আলোচিত নোমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম সিআইডির হাতে গ্রেপ্তার কানাইঘাটের বীরদলে এইচএসসিতে উত্তীর্ণ দুই যুবককে অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙালেন এলাকাবাসী!

জকিগঞ্জে আবারও ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২৩৪ সময় দেখুন

সিলেটের জকিগঞ্জে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে দুই ব্যক্তিকে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ থেকে ৬ জনের একটি ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা মাওলানা কমর উদ্দিন ও সিরাজুল ইসলামকে বেঁধে ফেলে ডাকাতেরা। পরে বাড়ি থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও চারটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  জকিগঞ্জের আলোচিত নোমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম সিআইডির হাতে গ্রেপ্তার

ভুক্তভোগীদের দাবি, ডাকাতেরা সিলেটি ভাষায় কথা বলছিল। বাড়ি থেকে চলে যাওয়ার সময় মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এ ছাড়া ডাকাতদলের একজন দাবি করে, এর আগেও ওই বাড়িতে একাধিকবার ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল। যাওয়ার সময় একটি মুঠোফোন বাড়ির আশপাশে খুঁজে পাওয়া যাবে বলেও জানিয়ে যায় ডাকাতেরা।

ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, তিনি তখন ঘটনাস্থলে অবস্থান করছিলেন। ডাকাতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এদিকে জকিগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি মুনিম আহমদ বলেন, এর আগেও ওই বাড়িতে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে এলাকায় ধারাবাহিক ডাকাতির ঘটনা ঘটলেও অপরাধীদের গ্রেপ্তার করা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

তিনি আরও জানান, মাওলানা কমর উদ্দিন তাঁর বড় বোনের স্বামী। আগামী ২২ অক্টোবর কমর উদ্দিনের পরিবারের সপরিবারে ওমরাহ পালনে যাওয়ার প্রস্তুতি ছিল। এর মধ্যেই বাড়িতে ডাকাতির ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

জকিগঞ্জে একের পর এক ডাকাতির ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে—কবে বন্ধ হবে এসব অপরাধ, আর কবে নিরাপদ হবে সাধারণ মানুষের ঘরবাড়ি?

Tag :
জনপ্রিয় পোস্ট

এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

জকিগঞ্জে আবারও ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

আপডেটের সময়: ০২:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬