জকিগঞ্জে তাওহিদা জান্নাত পপির বিরুদ্ধে প্রেমের সম্পর্কের আড়ালে লাখো টাকা আত্মসাতের অভিযোগ!
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নওয়াগ্রাম এলাকার মৃত আতাউর রহমান মেয়ে তাওহিদা জান্নাত পপি বিরুদ্ধে বিশ্বনাথের এক প্রবাসী যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, দীর্ঘদিনের পরিচয় ও বিশ্বাসের সম্পর্কের সুযোগ নিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ নেওয়া হয়েছে।
ভুক্তভোগীর ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ইতালিতে প্রবাস জীবনযাপন করে কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থের একটি বড় অংশ তাওহিদার ভবিষ্যৎ জীবন, শিক্ষা ও পারিবারিক প্রয়োজনের কথা বিবেচনা করে প্রদান করেছিলেন এবং তাকে আইইএলটিএস ও করাইছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে পারস্পরিক আস্থা ও সম্পর্কের ভিত্তিতে দেওয়া অর্থ যথাযথভাবে ব্যবহৃত হবে এবং ভবিষ্যতে তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে বিয়ে হবে এবং তাওহিদার ভাই হাসান আহমদে এই আশ্বস্তও করেছিলেন।
অভিযোগে আরও বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন অজুহাতে একাধিকবার অর্থ গ্রহণ করা হয় প্রায় ১০ লক্ষ টাকা। কখনো ব্যক্তিগত প্রয়োজন, কখনো শিক্ষার খরচ, আবার কখনো পারিবারিক সমস্যার কথা বলে অর্থ নেওয়া হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী। পরবর্তীতে অর্থের হিসাব ও বিষয়টির ব্যাখ্যা জানতে চাইলে সংশ্লিষ্ট পক্ষ সহযোগিতা না করে বিষয়টি অস্বীকার করে বলে অভিযোগ করেন তিনি এবং পরবর্তীতে তাওহিদাকে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দে তাওহিদার পরিবার।
ভুক্তভোগীর দাবি, তার কাছে ব্যাংক লেনদেনের তথ্য, মোবাইল ব্যাংকিং ট্রানজেকশনের রেকর্ড এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত রয়েছে। তিনি মনে করেন, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
এ ঘটনায় স্থানীয় এলাকাতেও বিভিন্ন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এবিষয়ে তাওহিদার এলাকার অনেকে অবগত এবং এলাকার সচেতন নাগরিকদের একাংশ মনে করছেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তাদের মতে, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিয়ে যদি কোনো ধরনের প্রতারণা সংঘটিত হয়ে থাকে, তবে এর সুষ্ঠু বিচার হওয়া উচিত।
ভুক্তভোগী সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মানবাধিকার সংশ্লিষ্ট সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, তিনি শুধু নিজের জন্য নয়, ভবিষ্যতে অন্য কেউ যেন একই ধরনের ঘটনার শিকার না হন, সে কারণেও বিষয়টির সুষ্ঠু তদন্ত চান এবং তার টাকা গুলো ফিরত চান।
স্থানীয় সচেতন মহল অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তাদের মতে, অভিযোগ সত্য হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ মিথ্যা হলে সেটিও স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।
শিরোনামঃ
জকিগঞ্জে তাওহিদা জান্নাত পপির বিরুদ্ধে প্রেমের সম্পর্কের আড়ালে লাখো টাকা আত্মসাতের অভিযোগ!
-
প্রতিবেদকের নাম - আপডেটের সময়: ০৯:৫৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- ১৭৮ সময় দেখুন
Tag :
জনপ্রিয় পোস্ট

















