Dhaka ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জের ইউএনও পদে তারেক হাসানের পদায়ন বাতিল, বহাল থাকছেন সুজিত কুমার চন্দ ইমামতির পরিচয় নিয়ে ধোঁয়াশা, জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে নতুন বিতর্ক! কানাইঘাটে প্রথমবারের মতো ইংলিশ ভার্সন শিক্ষাকার্যক্রম চালুর উদ্যোগ, শুরু ২০২৭ শিক্ষাবর্ষে। সোনার বাংলা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, সঞ্চয় ফিরে পেতে দ্বারে দ্বারে সদস্যরা! এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন সাত সকালে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে জকিগঞ্জের ৩ জন গ্রেপ্তার আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ! ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড! কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে।

সিলেটের শায়েস্তাগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২০৫ সময় দেখুন
38

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে শাহ সিমেন্টের একটি ট্রাক ও মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপ চালক মো. কাউসার মিয়া (৩২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নরসিংদী জেলার বেলাবো থানার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে। এছাড়া পিকআপের হেলপার ও একটি সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন- , দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Note: https://dainiksylhet.com/shayestagonje-trako-pikoapero-mukhomukhi-songghorshe-nihoto-1-ahoto-2/?fbclid=IwdGRjcASprJFleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeeDT8N8hypkZ7C_Sf7R2pWh75AjTElrJrzgOlKtAsxM9JfQH1NZTla01a0Bc_aem_-ESQGisI10Hd4ZU2S-aRwA

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জের ইউএনও পদে তারেক হাসানের পদায়ন বাতিল, বহাল থাকছেন সুজিত কুমার চন্দ

সিলেটের শায়েস্তাগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

আপডেটের সময়: ১২:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬