Dhaka ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুক্তরাজ্যে মোট বাংলাদেশিদের ৯০-৯৫% সিলেটি সিলেটি বংশোদ্ভূত মানুষের সংখ্যা প্রায় ৫-৬ লাখ প্রিয় শায়খে লক্ষীপুরী হাফিজাহুল্লাহ এখন মোটামুটি সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ৪০০ ছাড়াল কাঁচামরিচ, অনিয়ন্ত্রিত সবজি ও ডিমের দাম ‘তোমার মতো মেয়ে বিয়ের আগে পাওয়া দরকার ছিল’ বলা সেই শিক্ষক বহিষ্কার ধর্ষণের অভিযোগে বাবার মিথ্যা স্বাক্ষীর বিরুদ্ধে ছেলের অবস্থান। ব্রাজিল জাতীয় দলের সঙ্গে নিজের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র কানাইঘাট পেল নতুন ইউএনও, যোগ দিয়েছেন সুমাইয়া ঢাকা মহানগরে প্রতি ঘন্টায় “১টি তালাক” !!

মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে, কার্যকর ৭ জুন থেকে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৬৫২ সময় দেখুন

নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতের শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ানো হচ্ছে। আগামী ৭ জুন (রোববার) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথা রয়েছে।

বুধবার (০৩ জুন) মেট্রোরেলের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, উত্তরা ও মতিঝিল– উভয় প্রান্ত থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাজ্যে মোট বাংলাদেশিদের ৯০-৯৫% সিলেটি সিলেটি বংশোদ্ভূত মানুষের সংখ্যা প্রায় ৫-৬ লাখ

বর্তমানে সপ্তাহের সাত দিনই উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে।

অতিরিক্ত এই ২০ মিনিট সময়ের মধ্যে নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদ্যমান সূচির ধারাবাহিকতায় ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই শেষ ট্রেন পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় আহত জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ

সূত্র আরও জানায়, সময় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সব ধরনের প্রস্তুতিও শেষ। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার অপেক্ষা। এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে ট্রেন চলাচল আধা ঘণ্টা আগে শুরু করা হয় এবং রাতের শেষ ট্রেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়।

আরও পড়ুনঃ  প্রিয় শায়খে লক্ষীপুরী হাফিজাহুল্লাহ এখন মোটামুটি সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

মেট্রোরেলের নিয়মিত এক যাত্রী বলেন, অফিস শেষে প্রায়ই ফার্মগেট থেকে মিরপুর যেতে শেষ ট্রেনে উঠি। অনেক সময় দৌড়ে ট্রেন ধরতে হয়, আবার কখনও মিসও হয়ে যায়। শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ানো হলে সেটি খুবই উপকারী হবে। 

Tag :

যুক্তরাজ্যে মোট বাংলাদেশিদের ৯০-৯৫% সিলেটি সিলেটি বংশোদ্ভূত মানুষের সংখ্যা প্রায় ৫-৬ লাখ

মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে, কার্যকর ৭ জুন থেকে

আপডেটের সময়: ০৪:৩৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬