Dhaka ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নৌকা বাইচকে কেন্দ্র করে কানাইঘাটের চতুল বাজারে সংঘর্ষ, উত্তেজনা! নতুন স্বপ্নের পথে নবীনদের পদচারণা, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানাই উষ্ণ স্বাগতম সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং! জকিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন সংবর্ধনার নামে হাফিজ ওসামাকে অপমান, ক্ষুব্ধ কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে কালিগঞ্জে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার, কয়েক সপ্তাহ পর শিক্ষার্থীর মৃত্যু ছাদে সোলার প্যানেল বসালেই সহজ ঋণের সুযোগ, জেনে নিন নিয়ম ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল, নতুন দর কার্যকর! সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জকিগঞ্জে আবারও বেন্ডিলেটর ভেঙে ডাকাতি, ৮ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে জকিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম

সিলেটের জকিগঞ্জে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে আবু হুরায়রা (অপু) (১৮) নামের এক পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটেছে রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে জকিগঞ্জ কলেজ রোডের ফুলকলি ফাস্ট ফুডের সামনে।

আহত আবু হুরায়রা খলাছড়া ইউনিয়নের উত্তর মাদারখাল গ্রামের মোস্তফা আহমদের ছেলে এবং ইদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তিনি জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

অভিযোগে জানা গেছে, পঙ্গবট গ্রামের আশব আলীর ছেলে রাশেদ আহমদ (২৫) ও তার কয়েকজন সহযোগী পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থেকে আবু হুরায়রার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে সেটি বাম চোখের নিচে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে মাটিতে পড়ে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে আবারও বেন্ডিলেটর ভেঙে ডাকাতি, ৮ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

তার চিৎকার শুনে স্থানীয় ইউপি সদস্য মস্তাক আহমদসহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার, কয়েক সপ্তাহ পর শিক্ষার্থীর মৃত্যু

আহতের বাবা মোস্তফা আহমদ জানান, অভিযুক্তদের সঙ্গে তাদের কোনো পূর্ব শত্রুতা ছিল না। বিনা কারণে তার ছেলের ওপর এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জকিগঞ্জ থানা প্রশাসন জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নৌকা বাইচকে কেন্দ্র করে কানাইঘাটের চতুল বাজারে সংঘর্ষ, উত্তেজনা!

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে জকিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম

আপডেটের সময়: ১১:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

সিলেটের জকিগঞ্জে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে আবু হুরায়রা (অপু) (১৮) নামের এক পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটেছে রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে জকিগঞ্জ কলেজ রোডের ফুলকলি ফাস্ট ফুডের সামনে।

আহত আবু হুরায়রা খলাছড়া ইউনিয়নের উত্তর মাদারখাল গ্রামের মোস্তফা আহমদের ছেলে এবং ইদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তিনি জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

অভিযোগে জানা গেছে, পঙ্গবট গ্রামের আশব আলীর ছেলে রাশেদ আহমদ (২৫) ও তার কয়েকজন সহযোগী পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থেকে আবু হুরায়রার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে সেটি বাম চোখের নিচে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে মাটিতে পড়ে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে আবারও বেন্ডিলেটর ভেঙে ডাকাতি, ৮ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

তার চিৎকার শুনে স্থানীয় ইউপি সদস্য মস্তাক আহমদসহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং!