
স্বপ্নের নতুন অধ্যায়ে নবীনদের স্বাগতম
নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন সম্ভাবনার হাতছানি নিয়ে যারা একাদশ শ্রেণিতে পা রেখেছ, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
কলেজজীবনের এই নতুন পথচলা হোক জ্ঞান অর্জন, সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পরিপূর্ণ। নতুন পরিবেশে তোমাদের প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দময়, শিক্ষামূলক ও স্মরণীয়।
তোমাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে এই নতুন অধ্যায় বয়ে আনুক অসংখ্য সম্ভাবনার দ্বার। স্বপ্নকে ধারণ করে, আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে যাও সাফল্যের পথে।
একাদশ শ্রেণির সকল নবীন শিক্ষার্থীকে জানাই আন্তরিক স্বাগতম।
তোমাদের আগমনে নতুন প্রাণে মুখরিত হোক শিক্ষাঙ্গন।
সাদমান সাকিব, কানাইঘাট 



















