Dhaka ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন সাত সকালে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে জকিগঞ্জের ৩ জন গ্রেপ্তার আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ! ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড! কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে। জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবা ও বিক্রির ৫ হাজার ২০০ টাকাসহ একজন গ্রেফতার জকিগঞ্জের আলোচিত নোমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম সিআইডির হাতে গ্রেপ্তার কানাইঘাটের বীরদলে এইচএসসিতে উত্তীর্ণ দুই যুবককে অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙালেন এলাকাবাসী!

জকিগঞ্জ পৌরসভাসহ সিলেটের পাঁচ পৌরসভা পাচ্ছে ১০০ কোটি টাকা করে!

সিলেট জেলার পাঁচটি পৌরসভার উন্নয়নে ৫০০ কোটি টাকার প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পৌরসভার জন্য ১০০ কোটি টাকা করে মোট ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট সফরকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় তিনি নিজ নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ সিলেট জেলার পাঁচটি পৌরসভার উন্নয়নে বরাদ্দের সুপারিশ করেন।

আরও পড়ুনঃ  জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ

সুপারিশের পর প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঁচটি পৌরসভার জন্য ১০০ কোটি টাকা করে মোট ৫০০ কোটি টাকার ডিপিপি তৈরির নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের ডিও লেটার দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  জকিগঞ্জের আলোচিত নোমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম সিআইডির হাতে গ্রেপ্তার

সিলেট জেলার পাঁচটি পৌরসভা হলো— গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট ও বিশ্বনাথ পৌরসভা।

তবে উল্লেখ্য, এটি সরাসরি ৫০০ কোটি টাকা ছাড়ের ঘোষণা নয়; বরং উন্নয়ন প্রকল্পের ডিপিপি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদনের পর বরাদ্দ ও বাস্তবায়নের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ  এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পাঁচ পৌরসভার সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন নাগরিক অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

জকিগঞ্জ পৌরসভাসহ সিলেটের পাঁচ পৌরসভা পাচ্ছে ১০০ কোটি টাকা করে!

আপডেটের সময়: ০১:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

সিলেট জেলার পাঁচটি পৌরসভার উন্নয়নে ৫০০ কোটি টাকার প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পৌরসভার জন্য ১০০ কোটি টাকা করে মোট ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট সফরকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় তিনি নিজ নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ সিলেট জেলার পাঁচটি পৌরসভার উন্নয়নে বরাদ্দের সুপারিশ করেন।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন

সুপারিশের পর প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঁচটি পৌরসভার জন্য ১০০ কোটি টাকা করে মোট ৫০০ কোটি টাকার ডিপিপি তৈরির নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের ডিও লেটার দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

সিলেট জেলার পাঁচটি পৌরসভা হলো— গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট ও বিশ্বনাথ পৌরসভা।

তবে উল্লেখ্য, এটি সরাসরি ৫০০ কোটি টাকা ছাড়ের ঘোষণা নয়; বরং উন্নয়ন প্রকল্পের ডিপিপি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদনের পর বরাদ্দ ও বাস্তবায়নের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ  আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ!