Dhaka ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনার বাংলা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, সঞ্চয় ফিরে পেতে দ্বারে দ্বারে সদস্যরা! এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন সাত সকালে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে জকিগঞ্জের ৩ জন গ্রেপ্তার আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ! ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড! কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে। জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবা ও বিক্রির ৫ হাজার ২০০ টাকাসহ একজন গ্রেফতার জকিগঞ্জের আলোচিত নোমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম সিআইডির হাতে গ্রেপ্তার

জকিগঞ্জে মেম্বারের বাড়িতে ডাকাতি: নেত্রকোনায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ১

62

সিলেটের জকিগঞ্জে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মজনু মিয়া ওরফে জহির আলম (৩১) নামে এক ব্যক্তিকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড!

পুলিশ জানায়, গত ১৮ আগস্ট রাতে জকিগঞ্জ উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়ার পর জকিগঞ্জ থানা পুলিশের একাধিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ  সোনার বাংলা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, সঞ্চয় ফিরে পেতে দ্বারে দ্বারে সদস্যরা!

এর ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও জকিগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল গত ২১ আগস্ট দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানাধীন গাগলাজুর গ্রামে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

অভিযানে ডাকাতির মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মজনু মিয়া ওরফে জহির আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের খাসেরা মানিকপুর গ্রামের বাসিন্দা।

পুলিশের অভিযানে তার কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনার বাংলা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, সঞ্চয় ফিরে পেতে দ্বারে দ্বারে সদস্যরা!

জকিগঞ্জে মেম্বারের বাড়িতে ডাকাতি: নেত্রকোনায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ১

আপডেটের সময়: ০৪:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
62

সিলেটের জকিগঞ্জে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মজনু মিয়া ওরফে জহির আলম (৩১) নামে এক ব্যক্তিকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

পুলিশ জানায়, গত ১৮ আগস্ট রাতে জকিগঞ্জ উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়ার পর জকিগঞ্জ থানা পুলিশের একাধিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ  আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ!

এর ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও জকিগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল গত ২১ আগস্ট দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানাধীন গাগলাজুর গ্রামে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে।