Dhaka ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪১ সময় দেখুন
143

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং জিপিএ-৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জকিগঞ্জের জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘জকিগঞ্জ অনলাইন টিভি’

আরও পড়ুনঃ  জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় জকিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে জকিগঞ্জ অনলাইন টিভির আয়োজিত এ ব্যতিক্রমী উদ্যোগ সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

জকিগঞ্জ অনলাইন টিভির পরিচালক তানিম আহমেদের সার্বিক পরিচালনা ও আহমেদ সাইদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সুরমা গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমেদ রাসেল ,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাসুম আহমদ, সিলেট জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজির আহমেদ আফজল। প্রত্যাশা ফোরামের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, জামিয়া ইসলামিয়া জকিগঞ্জের প্রিন্সিপাল শাহরিয়ার হোসাইন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি আহসান হাবিব লায়েক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মুকিত, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তারেক আহমদ , কালের কণ্ঠের রিপোর্টার আজাদুর রহমান, ডেইলি জকিগঞ্জ এর সম্পাদক মিজান আহমদ আইএলটিএস জোনের সিইও ও ফাউন্ডার মিলাদ হোসেন,ও সোয়েব মাহমুদ।

আরও পড়ুনঃ  দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক

এছাড়া উপস্থিত ছিলেন জেড টিভির সম্পাদক আব্দুস শহীদ শাকির, স্বপ্নের টিভির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আয়মান হুসাইন, তাহসিন বিডির এম এ হায়দার, সাপ্তাহিক সবুজ প্রান্তের রিপোর্টার ওবায়দুল্লাহ তালুকদার এবং জকিগঞ্জ অনলাইন টিভির রিপোর্টার মনির আহমদ আহম সহ স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত কৃতি শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুনঃ  জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইউনিভার্সাল কলেজ সিলেটের একাডেমিক কো-অর্ডিনেটর রেজাউল করিম।

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, সংবাদের পাশাপাশি জকিগঞ্জ অনলাইন টিভি যেভাবে শিক্ষা ও সামাজিক কল্যাণে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সামাজিক উদ্যোগ তরুণ সমাজকে দেশগঠনে ও মেধা বিকাশে দারুণভাবে অনুপ্রাণিত করবে। বক্তারা অনলাইন চ্যানেলটির এ ধরনের গঠনমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’

আপডেটের সময়: ০২:২৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
143

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং জিপিএ-৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জকিগঞ্জের জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘জকিগঞ্জ অনলাইন টিভি’

আরও পড়ুনঃ  দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় জকিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে জকিগঞ্জ অনলাইন টিভির আয়োজিত এ ব্যতিক্রমী উদ্যোগ সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

জকিগঞ্জ অনলাইন টিভির পরিচালক তানিম আহমেদের সার্বিক পরিচালনা ও আহমেদ সাইদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সুরমা গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমেদ রাসেল ,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাসুম আহমদ, সিলেট জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজির আহমেদ আফজল। প্রত্যাশা ফোরামের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, জামিয়া ইসলামিয়া জকিগঞ্জের প্রিন্সিপাল শাহরিয়ার হোসাইন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি আহসান হাবিব লায়েক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মুকিত, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তারেক আহমদ , কালের কণ্ঠের রিপোর্টার আজাদুর রহমান, ডেইলি জকিগঞ্জ এর সম্পাদক মিজান আহমদ আইএলটিএস জোনের সিইও ও ফাউন্ডার মিলাদ হোসেন,ও সোয়েব মাহমুদ।

আরও পড়ুনঃ  সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু