
সিলেটের জকিগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরাম-এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। প্রবাসীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে সংগঠনটির কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমন আহমদ (আরব আমিরাত, দুবাই) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন (সৌদি আরব, আয়ার)।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জের প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের দায়িত্ব গ্রহণ করে প্রবাসীদের স্বার্থে কাজ করার পাশাপাশি জকিগঞ্জের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মী ও প্রবাসীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন দেশ থেকে সংগঠনের নতুন নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
প্রতিবেদকের নাম 










