Dhaka ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

জকিগঞ্জে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে আবেদন।

40

সিলেটের জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ভুয়া তথ্য, অসত্য প্রত্যয়নপত্র ও ভুল ঠিকানা ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

গত ২৩ আগস্ট বীরশ্রী ইউনিয়নের ফিয়াইপুর গ্রামের বাসিন্দা নাইমুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, বীরশ্রী ইউনিয়নে টিসিবি ডিলারশিপের জন্য ‘মেসার্স মাহদী খাদ্য ভাণ্ডার’-এর প্রোপ্রাইটর মোহাম্মদ সাদ হাসান সাদী আবেদন করেছেন। অভিযোগকারীর দাবি, তিনি মূলত সুলতানপুর ইউনিয়নের বাসিন্দা এবং বীরশ্রী ইউনিয়নের ভিঙ্গাইর বাজারে নিয়মিত ব্যবসা পরিচালনা করেন না।

আরও পড়ুনঃ  দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক

অভিযোগে আরও বলা হয়, ডিলারশিপ পাওয়ার উদ্দেশ্যে ভিঙ্গাইর বাজারের অন্য এক ব্যবসায়ী মকবুল হোসেনের দোকানকে নিজস্ব ব্যবসায়িক ঠিকানা হিসেবে দেখিয়ে ট্রেড লাইসেন্স ও প্রত্যয়নপত্র সংগ্রহ করে দাখিল করা হয়েছে।

এছাড়া স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা ও সুপারিশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী নাইমুল ইসলাম জানান, সংশ্লিষ্ট দোকান মালিকের বক্তব্যের একটি ভয়েস রেকর্ড তাদের কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। এ ঘটনায় ভিঙ্গাইর বাজারের ব্যবসায়ী সুলতান আহমদ, কামরুল হাসান, সুরুজ মিয়া ও তাজুল ইসলামসহ স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সাক্ষী হিসেবে রয়েছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ

অভিযোগকারীর পক্ষ থেকে ভুয়া তথ্য, অসত্য প্রত্যয়নপত্র ও ব্যবসায়িক ঠিকানা ব্যবহারের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছ ও বিধিসম্মত প্রক্রিয়ায় টিসিবি ডিলার নিয়োগের দাবি জানানো হয়েছে।

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর নির্ভর করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

জকিগঞ্জে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে আবেদন।

আপডেটের সময়: ১০:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬