Dhaka ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি জুন ক্লোজিং নাকি কোটি টাকার বরাদ্দ লুট? জকিগঞ্জে বাড়ছে প্রশ্ন। রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে ৬ যুবক আটক টাঙ্গাইলে কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ নিহত ৪ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালী থানার ওসি প্রত্যাহার USA 🇺🇸 কাশ্মীর পাকিস্তানের অংশ 🇮🇳 ভারতে তীব্র প্রতিক্রিয়া সিলেট মাজারে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে জেলা প্রশাসক। অবশেষে আনোয়ার হোসেনকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত রাফি গ্রেফতার। হবিগঞ্জে বাস চাপায় মটোরসাইকেল চালক নিহত জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের একাপূর্বা গ্রামের দিনমজুর আনোয়ার হোসেন কে যে ভাবে কু/পা/লো রাফি নামের এক যুবক।

চাঁদপুরে মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

চাঁদপুরের শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার জেলার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বৃদ্ধা মা শেপালী বেগমকে ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় খারাপ আচরণ করার অভিযোগ ছিল ছেলে আবু ইউছুফের বিরুদ্ধে। গত ২ জুন বেলা দেড়টার দিকে মাকে মারধর করে গুরুতর আহত করেন তিনি।

আরও পড়ুনঃ  জুন ক্লোজিং নাকি কোটি টাকার বরাদ্দ লুট? জকিগঞ্জে বাড়ছে প্রশ্ন।

এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে রোকেয়া বেগম বাদী হয়ে ৮ জুন সোমবার শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৫ ধারায় মামলা করেন। মামলার ভিত্তিতে ওইদিন দুপুরে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার অভিযুক্ত আবু ইউছুফকে আটক করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইনে এটি একটি শিক্ষণীয় মামলা। সন্তানের দায়িত্ব পিতা-মাতার দেখভাল করা। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’, বলেননি বাবর

Note: Information from : https://news.google.com/publications/CAAqBwgKMO3O0gswrOrpAw?hl=bn&gl=BD&ceid=BD%3Abn

Tag :
জনপ্রিয় পোস্ট

পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি

চাঁদপুরে মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

আপডেটের সময়: ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার জেলার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বৃদ্ধা মা শেপালী বেগমকে ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় খারাপ আচরণ করার অভিযোগ ছিল ছেলে আবু ইউছুফের বিরুদ্ধে। গত ২ জুন বেলা দেড়টার দিকে মাকে মারধর করে গুরুতর আহত করেন তিনি।

আরও পড়ুনঃ  সিলেট মাজারে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে জেলা প্রশাসক।