Dhaka ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন সাত সকালে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে জকিগঞ্জের ৩ জন গ্রেপ্তার আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ! ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড! কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে। জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবা ও বিক্রির ৫ হাজার ২০০ টাকাসহ একজন গ্রেফতার জকিগঞ্জের আলোচিত নোমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম সিআইডির হাতে গ্রেপ্তার কানাইঘাটের বীরদলে এইচএসসিতে উত্তীর্ণ দুই যুবককে অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙালেন এলাকাবাসী!

কোতোয়ালী মডেল থানার অভিযানে চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার, চাকু উদ্ধার

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার বিশেষ অভিযানে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি চাকুও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কোতোয়ালী মডেল থানাধীন সুরমা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুমন আহমদ (২৩) নামের এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন আহমদের পিতার নাম হেলাল মিয়া এবং মাতার নাম তহুরা বেগম। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার মদন থানার ত্রিপন (জয় বাংলা বাজার) গ্রামে। বর্তমানে তিনি সিলেট সদর উপজেলার শামীমাবাদ আবাসিক এলাকার লিচু মিয়ার কলোনিতে বসবাস করতেন।
পুলিশ জানায়, সুমন আহমদ সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ২০১৫, ২০২২, ২০২৪ ও ২০২৫ সালে দায়ের হওয়া একাধিক মামলার রেকর্ড রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড!
জনপ্রিয় পোস্ট

এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

কোতোয়ালী মডেল থানার অভিযানে চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার, চাকু উদ্ধার

আপডেটের সময়: ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার বিশেষ অভিযানে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি চাকুও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কোতোয়ালী মডেল থানাধীন সুরমা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুমন আহমদ (২৩) নামের এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন আহমদের পিতার নাম হেলাল মিয়া এবং মাতার নাম তহুরা বেগম। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার মদন থানার ত্রিপন (জয় বাংলা বাজার) গ্রামে। বর্তমানে তিনি সিলেট সদর উপজেলার শামীমাবাদ আবাসিক এলাকার লিচু মিয়ার কলোনিতে বসবাস করতেন।
পুলিশ জানায়, সুমন আহমদ সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ২০১৫, ২০২২, ২০২৪ ও ২০২৫ সালে দায়ের হওয়া একাধিক মামলার রেকর্ড রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ!