Dhaka ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বড়চতুলে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হবেন কি না—গ্রামবাসীর মতামত চাইলেন আব্দুল মালিক চৌধুরী! গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর কাল, থাকবেন আরিফুল হক, মুফতি আবুল হাসান ও মাওলানা উবায়দুল্লাহ ফারুক। শ্রমিক হয়রানি বন্ধ ও লোভাছড়া পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মূলাগুল বাজারে শ্রমিক সমাবেশ। দীর্ঘদিন অসুস্থতার পর আগের তুলনায় অনেকটাই ভালো আছেন কানাইঘাটের বিশিষ্ট আলেম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী হুজুর। ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নৌকা বাইচকে কেন্দ্র করে কানাইঘাটের চতুল বাজারে সংঘর্ষ, উত্তেজনা! নতুন স্বপ্নের পথে নবীনদের পদচারণা, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানাই উষ্ণ স্বাগতম সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং! জকিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

ইছামতি ডিগ্রি কলেজে কঠোর সিদ্ধান্ত: মোবাইল নিষিদ্ধ, টিকটক-রিলসে কড়া নজর, আইডি কার্ড ছাড়া প্রবেশ নয়।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৩৭ সময় দেখুন

ইছামতি ডিগ্রি কলেজে কঠোর সিদ্ধান্ত: মোবাইল নিষিদ্ধ, টিকটক-রিলসে কড়া নজর, আইডি কার্ড ছাড়া প্রবেশ নয়।
শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলার ইছামতি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি টিকটক, রিলস ও অননুমোদিত ভিডিও ধারণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আইডি কার্ড (নেমপ্লেট) ছাড়া কোনো শিক্ষার্থীকে কলেজ ক্যাম্পাস বা শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
সোমবার (২০ জুলাই) কলেজের অধ্যক্ষ মোঃ জালাল আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের শৃঙ্খলা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে।
নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষার্থী কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার করতে পারবে না। এছাড়া কলেজ ক্যাম্পাস বা শ্রেণিকক্ষে টিকটক, রিলস, ভিডিও ধারণ কিংবা এ ধরনের অননুমোদিত কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর জন্য কলেজ নির্ধারিত আইডি কার্ড (নেমপ্লেট) পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ বা কলেজ ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
অধ্যক্ষ মোঃ জালাল আহমদ বলেন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সকল শিক্ষার্থীকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার, কয়েক সপ্তাহ পর শিক্ষার্থীর মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

বড়চতুলে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হবেন কি না—গ্রামবাসীর মতামত চাইলেন আব্দুল মালিক চৌধুরী!

ইছামতি ডিগ্রি কলেজে কঠোর সিদ্ধান্ত: মোবাইল নিষিদ্ধ, টিকটক-রিলসে কড়া নজর, আইডি কার্ড ছাড়া প্রবেশ নয়।

আপডেটের সময়: ০২:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ইছামতি ডিগ্রি কলেজে কঠোর সিদ্ধান্ত: মোবাইল নিষিদ্ধ, টিকটক-রিলসে কড়া নজর, আইডি কার্ড ছাড়া প্রবেশ নয়।
শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলার ইছামতি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি টিকটক, রিলস ও অননুমোদিত ভিডিও ধারণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আইডি কার্ড (নেমপ্লেট) ছাড়া কোনো শিক্ষার্থীকে কলেজ ক্যাম্পাস বা শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
সোমবার (২০ জুলাই) কলেজের অধ্যক্ষ মোঃ জালাল আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের শৃঙ্খলা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে।
নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষার্থী কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার করতে পারবে না। এছাড়া কলেজ ক্যাম্পাস বা শ্রেণিকক্ষে টিকটক, রিলস, ভিডিও ধারণ কিংবা এ ধরনের অননুমোদিত কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর জন্য কলেজ নির্ধারিত আইডি কার্ড (নেমপ্লেট) পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ বা কলেজ ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
অধ্যক্ষ মোঃ জালাল আহমদ বলেন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সকল শিক্ষার্থীকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার