
সিলেটের কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার-এর স্বপ্ন ও উদ্যোগে প্রতিষ্ঠিত হাফছা মজুমদার প্রতিভা নিবাস মেধাবী শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠেছে।
সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক সুবিধায় পরিচালিত এ প্রতিষ্ঠানের ৮ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জনই ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। এই অসাধারণ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনায় নীরবে ও নিষ্ঠার সঙ্গে মহৎ উদ্যোগটি এগিয়ে নিয়ে যাচ্ছেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মেজর নাজিম উদ্দিন মজুমদার।
সংশ্লিষ্টরা মনে করছেন, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে আবাসিক শিক্ষার সুযোগ করে দেওয়ার এমন উদ্যোগ ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীর জীবন আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাফছা মজুমদার প্রতিভা নিবাসের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক—আলোকিত হোক আরও শত শত মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ।
ওয়াসিম আকরাম সাহান 










