Dhaka ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বড়চতুলে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হবেন কি না—গ্রামবাসীর মতামত চাইলেন আব্দুল মালিক চৌধুরী! গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর কাল, থাকবেন আরিফুল হক, মুফতি আবুল হাসান ও মাওলানা উবায়দুল্লাহ ফারুক। শ্রমিক হয়রানি বন্ধ ও লোভাছড়া পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মূলাগুল বাজারে শ্রমিক সমাবেশ। দীর্ঘদিন অসুস্থতার পর আগের তুলনায় অনেকটাই ভালো আছেন কানাইঘাটের বিশিষ্ট আলেম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী হুজুর। ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নৌকা বাইচকে কেন্দ্র করে কানাইঘাটের চতুল বাজারে সংঘর্ষ, উত্তেজনা! নতুন স্বপ্নের পথে নবীনদের পদচারণা, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানাই উষ্ণ স্বাগতম সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং! জকিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

  • Ahmed Al Ansar
  • আপডেটের সময়: ১০:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ২৬১ সময় দেখুন

ভালো কাজের জন্য মূল্য দিতে হয় জেনেই অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়ার ঝুঁকি নিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে সেই মূল্য এতটা ভয়াবহ হবে, তা কখনো ভাবেননি বলে জানান তিনি।

রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফারুকী।

স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, ‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই। আমাদেরকে নিয়া এমনসব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা আমাদের চিনে না, জানে না, জীবনে কোনোদিন আমাদের সিলেবাসেও ছিলো না। এদের নিয়া কথা বলা তো দুরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করে নাই।’

‘এরা এতোটাই অপ্রাসঙ্গিক ছিল। আর এখন সাংবাদিক ভাই-বোনরা ফোন করে জিজ্ঞেস করে, ভাই, অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কী? বুঝেন অবস্থা! এখন এদের কথার উত্তর দিতে হইবো আমার? এটাই কাফফারা,’ যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার, কয়েক সপ্তাহ পর শিক্ষার্থীর মৃত্যু

‘এদের মিথ্যাচার ও সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় কাজটা ঠিকমত করতে পারছি’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।’

নিজের পেশাগত জীবন সম্পর্কে ফারুকী বলেন, ‘আমার ক‍্যারিয়ার পুরাপুরিই প্রাইভেট প্রতিষ্ঠান নির্ভর। বিজ্ঞাপন হউক, টেলিভিশন হউক আমি নিজের সিগনেচার রেখে কাজ করে নিজের একটা স্টাইল তৈরি করতে পারছি। ফলে আমার যা অর্জন সেটা আমার দর্শকের কল্যাণেই। কাজ পাওয়ার জন‍্য কোনো সরকারের কাছে আমার যাওয়ার দরকার পড়ে নাই। আমরা ইন্ডাস্ট্রি বদলাইছি কাজ দিয়া। কারো সামনে গিয়া হাত কচলাইয়া না।’

আরও পড়ুনঃ  সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং!

আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্কের বিতর্কের বিষয়ে এ নির্মাতা বলেন, ‘আওয়ামী লীগ কেনো কোনো সরকারের সাথেই আমার কোনো ব‍্যবসার সম্পর্ক নাই, ছিলো না। কারণ সরকারি কাজ আমাদের পোষায় না। যে দুই-চারটা সরকারি কাজ আমার প্রতিষ্ঠান করছে কিবরিয়ার কোডিরেকশনে, সেগুলোও করার জন‍্য তারাই আমার কাছে অনুরোধ নিয়া আসছে। যেমন, বিমান বাহিনী অনির্বাণ, নেভি, ভ‍্যাট এরকম কয়টা। এগুলা আমার টোটাল ক‍্যারিয়ারের ১ পারসেন্টও না।’

‘এমন কি যে বিজ্ঞাপন এজেন্সিগুলি আওয়ামী লীগ সরকারের সাথে কাজ বেশি করছে বলা হয়, তাদের শীর্ষ পদে আমার বন্ধুরা থাকার পরও ওদের সাথে আমার কাজের ইতিহাস অতি নগণ্য। ধরেন, ২০ বছরে ৫টা কাজ করছি কিনা সন্দেহ। যে ২০ বছরে অন‍্য ফিল্মমেকাররা হয়তো কাজ করেছে ২০০টা,’ পোস্টে যোগ করেন ফারুকী।

আরও পড়ুনঃ  সংবর্ধনার নামে হাফিজ ওসামাকে অপমান, ক্ষুব্ধ কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে

বিজ্ঞাপন পাড়ায় ‘ঘাড়ত‍্যাড়া’ হিসেবে সুখ‍্যাতি পাওয়ায় এজেন্সিগুলা কাজ দিতে খুব ‘কমফোর্ট ফিল’ করতো না বলে মনে করেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, ‘আমার এই রেবেল স্বভাবের পরও যে আমি খাইয়া পইরা বাঁচতে পারছি এর কারণ বেশ কিছু ব্র্যান্ড আমার উপর বিশ্বাস রাখছে। আর আমি তাদেরকে হিট বা টকাবিলিটি ক্রিয়েট করে এরকম কাজ দিছি বইলা হয়তো। যদিও ইদানীং ইন্ডাস্ট্রি প‍্যাটার্ন আরো বদলাইছে। সেটা অন‍্য আলাপ। ফলে আমার ক‍্যারিয়ার এজেন্সি সিন্ডিকেটের ওপর দাঁড়ানোও না।’

স্ট্যাটাসের শেষ দিকে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিরক্তিকর ব‍্যাপার হইলো গাধাগুলার (প্রাণী অর্থে না) প্রোপাগান্ডার জন‍্য এই ফালতু বিষয়ে কথা বইলা আমার কিছু সময় সদকা দিতে হইলো।’

Tag :
জনপ্রিয় পোস্ট

বড়চতুলে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হবেন কি না—গ্রামবাসীর মতামত চাইলেন আব্দুল মালিক চৌধুরী!

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

আপডেটের সময়: ১০:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

ভালো কাজের জন্য মূল্য দিতে হয় জেনেই অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়ার ঝুঁকি নিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে সেই মূল্য এতটা ভয়াবহ হবে, তা কখনো ভাবেননি বলে জানান তিনি।

রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফারুকী।

স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, ‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই। আমাদেরকে নিয়া এমনসব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা আমাদের চিনে না, জানে না, জীবনে কোনোদিন আমাদের সিলেবাসেও ছিলো না। এদের নিয়া কথা বলা তো দুরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করে নাই।’

‘এরা এতোটাই অপ্রাসঙ্গিক ছিল। আর এখন সাংবাদিক ভাই-বোনরা ফোন করে জিজ্ঞেস করে, ভাই, অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কী? বুঝেন অবস্থা! এখন এদের কথার উত্তর দিতে হইবো আমার? এটাই কাফফারা,’ যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  সংবর্ধনার নামে হাফিজ ওসামাকে অপমান, ক্ষুব্ধ কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে

‘এদের মিথ্যাচার ও সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় কাজটা ঠিকমত করতে পারছি’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।’

নিজের পেশাগত জীবন সম্পর্কে ফারুকী বলেন, ‘আমার ক‍্যারিয়ার পুরাপুরিই প্রাইভেট প্রতিষ্ঠান নির্ভর। বিজ্ঞাপন হউক, টেলিভিশন হউক আমি নিজের সিগনেচার রেখে কাজ করে নিজের একটা স্টাইল তৈরি করতে পারছি। ফলে আমার যা অর্জন সেটা আমার দর্শকের কল্যাণেই। কাজ পাওয়ার জন‍্য কোনো সরকারের কাছে আমার যাওয়ার দরকার পড়ে নাই। আমরা ইন্ডাস্ট্রি বদলাইছি কাজ দিয়া। কারো সামনে গিয়া হাত কচলাইয়া না।’

আরও পড়ুনঃ  তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্কের বিতর্কের বিষয়ে এ নির্মাতা বলেন, ‘আওয়ামী লীগ কেনো কোনো সরকারের সাথেই আমার কোনো ব‍্যবসার সম্পর্ক নাই, ছিলো না। কারণ সরকারি কাজ আমাদের পোষায় না। যে দুই-চারটা সরকারি কাজ আমার প্রতিষ্ঠান করছে কিবরিয়ার কোডিরেকশনে, সেগুলোও করার জন‍্য তারাই আমার কাছে অনুরোধ নিয়া আসছে। যেমন, বিমান বাহিনী অনির্বাণ, নেভি, ভ‍্যাট এরকম কয়টা। এগুলা আমার টোটাল ক‍্যারিয়ারের ১ পারসেন্টও না।’

‘এমন কি যে বিজ্ঞাপন এজেন্সিগুলি আওয়ামী লীগ সরকারের সাথে কাজ বেশি করছে বলা হয়, তাদের শীর্ষ পদে আমার বন্ধুরা থাকার পরও ওদের সাথে আমার কাজের ইতিহাস অতি নগণ্য। ধরেন, ২০ বছরে ৫টা কাজ করছি কিনা সন্দেহ। যে ২০ বছরে অন‍্য ফিল্মমেকাররা হয়তো কাজ করেছে ২০০টা,’ পোস্টে যোগ করেন ফারুকী।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন