Dhaka ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন সাত সকালে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে জকিগঞ্জের ৩ জন গ্রেপ্তার আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ! ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড! কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে। জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবা ও বিক্রির ৫ হাজার ২০০ টাকাসহ একজন গ্রেফতার জকিগঞ্জের আলোচিত নোমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম সিআইডির হাতে গ্রেপ্তার কানাইঘাটের বীরদলে এইচএসসিতে উত্তীর্ণ দুই যুবককে অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙালেন এলাকাবাসী!

বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮৫ সময় দেখুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে চারখাই পুলিশ ক্যাম্পের সামনে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘সিলেট জ-১১-০৭১৭’ নম্বরের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা এক যাত্রীর কাছ থেকে কৌশলে রাখা ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. শহিদুল ইসলাম সিলেটের জকিগঞ্জ উপজেলার ভরণ সুলতানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদক পরিবহনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও মূলহোতাদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

আপডেটের সময়: ১২:২০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬