Dhaka ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনার বাংলা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, সঞ্চয় ফিরে পেতে দ্বারে দ্বারে সদস্যরা! এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন সাত সকালে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে জকিগঞ্জের ৩ জন গ্রেপ্তার আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ! ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড! কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে। জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবা ও বিক্রির ৫ হাজার ২০০ টাকাসহ একজন গ্রেফতার জকিগঞ্জের আলোচিত নোমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম সিআইডির হাতে গ্রেপ্তার

প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২২৭ সময় দেখুন
45

বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি আর পদকে। তবে এবার সেই তালিকায় যোগ হচ্ছে নতুন এক সম্মাননা। বিশ্বকাপজয়ীরা প্রথমবার পাবেন চ্যাম্পিয়নশিপ রিং।

ফিফার ওয়েবসাইটে বলা হয়, ২০২৬ বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে ফিফা তুলে দেবে এই বিশেষ রিং। মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য এবং বাকি ১ হাজার ৯৯৬টি সমর্থকদের জন্য বাজারে আনা হবে।

মূলত, ফাইনাল শেষে মাঠেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরে বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি রিং প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

প্রতিটি চ্যাম্পিয়নশিপ রিংয়ে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচয় এবং আলাদা সিরয়াল নম্বর। মালিকের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে এই রিং এবং সঙ্গে থাকবে অথেনটিসিটির সনদও।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনার বাংলা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, সঞ্চয় ফিরে পেতে দ্বারে দ্বারে সদস্যরা!

প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং

আপডেটের সময়: ০৭:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬