
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিয়াজ উদ্দীন।
পেশায় তিনি একজন দিনমজুর শ্রমিক। দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের সঙ্গে কাজ করে আসা রিয়াজ উদ্দীন এলাকার বিভিন্ন সমস্যা ও সাধারণ মানুষের দুর্ভোগ কাছ থেকে দেখেছেন। আর এসব সমস্যার পরিবর্তন ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
রিয়াজ উদ্দীন বলেন, “আমি সাধারণ একজন শ্রমিক। এলাকার মানুষের কষ্ট ও সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছি। মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে কাজ করার ইচ্ছা থেকেই মেম্বার পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, একজন শ্রমজীবী মানুষ হিসেবে রিয়াজ উদ্দীনের প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। আগামী নির্বাচনে তিনি কতটা জনসমর্থন পান, সেটিই এখন দেখার বিষয়।
প্রতিবেদকের নাম 










