Dhaka ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নৌকা বাইচকে কেন্দ্র করে কানাইঘাটের চতুল বাজারে সংঘর্ষ, উত্তেজনা! নতুন স্বপ্নের পথে নবীনদের পদচারণা, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানাই উষ্ণ স্বাগতম সহায়তাকারীদের নাম নেই, নাম কামাতে সম্ভাব্য চেয়ারম্যান ও সংবাদমাধ্যমের ব্র্যান্ডিং! জকিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন সংবর্ধনার নামে হাফিজ ওসামাকে অপমান, ক্ষুব্ধ কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে কালিগঞ্জে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার, কয়েক সপ্তাহ পর শিক্ষার্থীর মৃত্যু ছাদে সোলার প্যানেল বসালেই সহজ ঋণের সুযোগ, জেনে নিন নিয়ম ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল, নতুন দর কার্যকর! সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জকিগঞ্জে আবারও বেন্ডিলেটর ভেঙে ডাকাতি, ৮ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

জকিগঞ্জে ডাকাত ধরতে গিয়ে এসআই মুরসেদ আহত, রাতভর অভিযানে আটক ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৪৩৫ সময় দেখুন

সিলেটের জকিগঞ্জে পুলিশের ওপর সশস্ত্র হামলা চালিয়ে এক এসআইকে গুরুতর আহত করার ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজন সতর্ক অবস্থান নেন।

আরও পড়ুনঃ  নতুন স্বপ্নের পথে নবীনদের পদচারণা, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানাই উষ্ণ স্বাগতম

ডাকাতদের প্রতিরোধে জকিগঞ্জ-কালীগঞ্জ কেরাইয়া সড়কে এসআই আব্দুল্লাহ আল মোমেন ও এসআই মুর্শেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অবস্থান নেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা একটি পিকআপ ভ্যানে করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পিকআপটির পিছু ধাওয়া করে।

ধাওয়ার একপর্যায়ে সাহসিকতার সঙ্গে চলন্ত পিকআপ ভ্যানে লাফিয়ে ওঠেন এসআই মুর্শেদ আলম। এ সময় পিকআপে থাকা ডাকাতরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে চলন্ত গাড়ি থেকে তাকে রাস্তায় ফেলে দেয়।

আরও পড়ুনঃ  নৌকা বাইচকে কেন্দ্র করে কানাইঘাটের চতুল বাজারে সংঘর্ষ, উত্তেজনা!

পেছনে থাকা পুলিশ সদস্যরা দ্রুত আহত এসআই মুর্শেদ আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সহকর্মীকে উদ্ধারের পর এসআই আব্দুল্লাহ আল মোমেনসহ পুলিশের অন্যান্য সদস্য ও স্থানীয় লোকজন ডাকাতদের ধরতে অভিযান জোরদার করেন। পরে যৌথ অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়।

আটক দুজনের মধ্যে একজনের নাম দিদার আহমদ বলে জানিয়েছে পুলিশ। অপর আটক ব্যক্তির নাম মারুফ বলে জানা গেলেও তার পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাশাপাশি ডাকাত দলের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নৌকা বাইচকে কেন্দ্র করে কানাইঘাটের চতুল বাজারে সংঘর্ষ, উত্তেজনা!

জকিগঞ্জে ডাকাত ধরতে গিয়ে এসআই মুরসেদ আহত, রাতভর অভিযানে আটক ১

আপডেটের সময়: ০৮:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬