Dhaka ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন সাত সকালে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে জকিগঞ্জের ৩ জন গ্রেপ্তার আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ! ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড! কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে। জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবা ও বিক্রির ৫ হাজার ২০০ টাকাসহ একজন গ্রেফতার জকিগঞ্জের আলোচিত নোমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম সিআইডির হাতে গ্রেপ্তার কানাইঘাটের বীরদলে এইচএসসিতে উত্তীর্ণ দুই যুবককে অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙালেন এলাকাবাসী!

জকিগঞ্জে আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেপ্তার, ১৯ মামলার আসামি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৩৮৩ সময় দেখুন

সিলেটের জকিগঞ্জে উত্তরকুলে ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. ইসলাম উদ্দিন সেলিম ওরফে ‘ডাকাত সেলিম’ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সরদার বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিলেট জেলা গোয়েন্দা পুলিশ ও জকিগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে ৪০ পিস ইয়াবা ও বিক্রির ৫ হাজার ২০০ টাকাসহ একজন গ্রেফতার

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জকিগঞ্জ থানার উত্তরকুল এলাকায় ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জকিগঞ্জ থানার মামলা নং-১০, তারিখ ১১ অক্টোবর ২০২৬; মামলাটি দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড!

গ্রেপ্তার হওয়া ইসলাম উদ্দিন সেলিম জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম (চানপুর) এলাকার মৃত ফয়জুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, উত্তরকুলের ডাকাতির ঘটনায় তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া আসামিকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ জানিয়েছে, জেলার অপরাধ দমন, ডাকাতি-চুরি প্রতিরোধ, মাদক উদ্ধার, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

জকিগঞ্জে আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেপ্তার, ১৯ মামলার আসামি

আপডেটের সময়: ০৫:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সিলেটের জকিগঞ্জে উত্তরকুলে ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. ইসলাম উদ্দিন সেলিম ওরফে ‘ডাকাত সেলিম’ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সরদার বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিলেট জেলা গোয়েন্দা পুলিশ ও জকিগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জকিগঞ্জ থানার উত্তরকুল এলাকায় ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জকিগঞ্জ থানার মামলা নং-১০, তারিখ ১১ অক্টোবর ২০২৬; মামলাটি দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ!