Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনার বাংলা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, সঞ্চয় ফিরে পেতে দ্বারে দ্বারে সদস্যরা! এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন সাত সকালে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে জকিগঞ্জের ৩ জন গ্রেপ্তার আবারও গ্রেপ্তার কানাইঘাটের আওয়ামী লীগ নেতা আলী আহমদ! ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সৌদিফেরত নারীর ৩ মাসের কারাদণ্ড! কানাইঘাট হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ! ছোট বোনের বক্তব্য শুনুন—ভিডিও লিংক কমেন্টে। জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, বদলি হলেন সুজিত কুমার চন্দ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবা ও বিক্রির ৫ হাজার ২০০ টাকাসহ একজন গ্রেফতার জকিগঞ্জের আলোচিত নোমান হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম সিআইডির হাতে গ্রেপ্তার

সিলেট ৫ আসনে আর্থিক সহযোগিতা পাওয়ার কথা কার?পায় কে?

53

কানাইঘাট উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত বিশেষ প্রণোদনার তালিকায় স্বচ্ছল ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে মোহাম্মদ আবদুল রহিমকে অটোরিকশা উপহার দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন

অভিযোগ অনুযায়ী, প্রণোদনা প্রাপ্তদের তালিকায় রয়েছেন কানাইঘাট বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবুল হাসনাত রাসেল এবং রাজমিস্ত্রি (ঠিকাদার) হিসেবে পরিচিত মো. খসরুজ্জামান।

আরও পড়ুনঃ  সোনার বাংলা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, সঞ্চয় ফিরে পেতে দ্বারে দ্বারে সদস্যরা!

তথ্যসূত্রে জানা যায়, আবুল হাসনাত রাসেলের বাড়ি কানাইঘাট উপজেলার নন্দিরাই এলাকায়। তিনি কানাইঘাট বাজারে ব্যবসা পরিচালনা করেন এবং তার পারিবারিক অবস্থাও স্বচ্ছল বলে দাবি করা হচ্ছে।

অন্যদিকে, মো. খসরুজ্জামানের বাড়ি উত্তর দলইরমাটি এলাকায়। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ঠিকাদারি ও রাজমিস্ত্রির কাজের সঙ্গে জড়িত এবং তার পরিবারের আর্থিক অবস্থাও ভালো। পরিবারের একজন সদস্য বিদেশে কর্মরত থাকায় পরিবারটি স্বাবলম্বী বলেও অভিযোগকারীরা উল্লেখ করেছেন।

স্থানীয়দের প্রশ্ন, যদি প্রকৃত হতদরিদ্রদের জন্য এই বিশেষ প্রণোদনা বরাদ্দ হয়ে থাকে, তাহলে এমন ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হলো কীভাবে? এছাড়া প্রণোদনার সুবিধাভোগীদের তালিকা কোন প্রক্রিয়ায় এবং কারা প্রস্তুত করেছেন, সে বিষয়েও স্বচ্ছতা দাবি করেছেন অনেকে।

আরও পড়ুনঃ  এমপি ও ইউএনওর সঙ্গে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

জানা গেছে, কানাইঘাট উপজেলায় মোট ১১ জনকে এ বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, তালিকায় আরও কয়েকজন স্বচ্ছল ব্যক্তির নাম রয়েছে, যাদের পরিচয় ও তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

জনপ্রিয় পোস্ট

সোনার বাংলা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, সঞ্চয় ফিরে পেতে দ্বারে দ্বারে সদস্যরা!

সিলেট ৫ আসনে আর্থিক সহযোগিতা পাওয়ার কথা কার?পায় কে?

আপডেটের সময়: ১২:৫৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬