
আবারও গ্রেপ্তার কানাইঘাটের কন্টেন্ট ক্রিয়েটর আলী আহমদ!
সিলেটের কোতোয়ালি থানা পুলিশের হাতে আবারও গ্রেপ্তার হয়েছেন কানাইঘাটের আলী আহমদ। তিনি আওয়ামী লীগ-সমর্থিত হিসেবে পরিচিত।
তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। গ্রেপ্তারের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
সাদমান সাকিব, কানাইঘাট 











