
গৌরব ও সাফল্যের ১০ বছর পেরিয়ে ১১তম বছরে পদার্পণ করল কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল
কানাইঘাট প্রতিনিধি: আস্থা, ভালোবাসা ও সাফল্যের এক গৌরবময় পথচলায় প্রতিষ্ঠার ১০ বছর পূর্ণ করে ১১তম বছরে পদার্পণ করেছে কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল।
প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এক দশকের এই পথচলায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সহযোগিতা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করেছে।
দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনগুলোতে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল।
প্রতিষ্ঠানটির এই গৌরবময় অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
দশ বছরের গৌরব, এগারোতম বছরে নতুন প্রত্যয়—শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথচলা।
সাদমান সাকিব, কানাইঘাট 












