
দেশে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সকল উপজেলায় কিশোর গ্যাং প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বার্তায় সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় এ তথ্য প্রচারের অনুরোধ জানানো হয়।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে উপজেলা পর্যায়ে সমন্বিত কার্যক্রম জোরদার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 












