Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার সোমবারই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: অবজারভার লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা মধ্যরাতে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ l লক্ষ টাকার কোটেশনের নামে অনিয়ম, বিদ্যালয়ের অনুমতি ছাড়াই রেলিং ভাঙচুর কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১১১ পদে চাকরির সুযোগ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ চাঁদনিঘাট ব্রিজে উড়ল কালেমার পতাকা, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন উদ্যোক্তারা

মধ্যরাতে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ l

শেরপুর শহরের একটি রাইস প্রসেসিং মিল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন ১০০ কেজি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে শহরের চাপাতলী এলাকার একটি রাইস প্রসেসিং মিলে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। একই সময় মিল থেকে ব্যবসায়ী বোরহান উদ্দিনকে (৩২) আটক করা হয়। তিনি শহরের কসবা কাঠগড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে মাদক, চুরি-ডাকাতি দমনে ওসির কঠোর অভিযান, ১৫ জন গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ কেজির সরকারি বস্তায় থাকা বিপুল পরিমাণ চাল অন্য বস্তায় স্থানান্তর করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিলের ভেতর থেকে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় অভিনেতা জাহের আলভী কারাগারে |

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান অভিযানটির নেতৃত্ব দেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটক ব্যবসায়ী বোরহান উদ্দিনের বিরুদ্ধে অতীতেও সরকারি চাল কারসাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জব্দ করা চালগুলো কীভাবে মিলটিতে এসেছে এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Note: Copied from: https://rtvonline.com/

Tag :
জনপ্রিয় পোস্ট

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার

মধ্যরাতে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ l

আপডেটের সময়: ১১:২৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

শেরপুর শহরের একটি রাইস প্রসেসিং মিল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন ১০০ কেজি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে শহরের চাপাতলী এলাকার একটি রাইস প্রসেসিং মিলে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। একই সময় মিল থেকে ব্যবসায়ী বোরহান উদ্দিনকে (৩২) আটক করা হয়। তিনি শহরের কসবা কাঠগড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে মাদক, চুরি-ডাকাতি দমনে ওসির কঠোর অভিযান, ১৫ জন গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ কেজির সরকারি বস্তায় থাকা বিপুল পরিমাণ চাল অন্য বস্তায় স্থানান্তর করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিলের ভেতর থেকে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় অভিনেতা জাহের আলভী কারাগারে |

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান অভিযানটির নেতৃত্ব দেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটক ব্যবসায়ী বোরহান উদ্দিনের বিরুদ্ধে অতীতেও সরকারি চাল কারসাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত