জকিগঞ্জ উপজেলার ৭ নং বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ বাসস্ট্যান্ড সংলগ্ন দীর্ঘদিনের জরাজীর্ণ যাত্রী ছাউনিটি অপসারণ করে নতুন একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমলশীদ মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম মজনু, সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি গোলজার হোসেন এবং অন্যান্য দায়িত্বশীল সদস্যরা ৭ নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মহসিন মর্তুজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে নতুন যাত্রী ছাউনি নির্মাণের আবেদন জানান।
আবেদনের পর চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁর দায়িত্বকালেই নতুন যাত্রী ছাউনি নির্মাণের আশ্বাস প্রদান করেন।
স্থানীয়দের মতে, নতুন যাত্রী ছাউনি নির্মিত হলে প্রতিদিনের যাত্রীদের দুর্ভোগ কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।
আমলশীদ মানবকল্যাণ সোসাইটির পক্ষ থেকে চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 


















