Dhaka ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল বদলি কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসীদের শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান!! কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার!! বিদ্যুৎ সংকটের মধ্যেও সরকারি অফিসে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয়ের অভিযোগ জকিগঞ্জে দুই সপ্তাহে তিনটি ডাকাতি; থানা প্রশাসনকে অবগত করা হলেও নেই দৃশ্যমান কোনো ব্যবস্থা। সিলেটে হযরত শাহজালাল মাজারে সামুন অধ্যায় সমাপ্ত কানাইঘাটে প্রসূতি ও মৃত নবজাতকের মৃত্যুর ঘটনা: মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি!! ৬ টা গোল দিয়ে ফ্রান্সের সাথে জিতলো ইংল্যান্ড ডিসি সারওয়ার আলম কানাইঘাটে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বিতর্ক: প্রসূতি ও মৃত নবজাতকের মৃত্যুর অভিযোগ

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার!!

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার

কানাইঘাট, সিলেট: কানাইঘাট উপজেলায় এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শাহ আলম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে ১৬ বছর বয়সী এক কিশোরী নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথে ৩ নম্বর দিঘীরপার পূর্ব ইউনিয়নের ছত্রনগর জামে মসজিদের সামনে জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে অভিযুক্ত শাহ আলম, অজ্ঞাতনামা এক সিএনজি চালকের সহযোগিতায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ৬ টা গোল দিয়ে ফ্রান্সের সাথে জিতলো ইংল্যান্ড

অভিযোগ অনুযায়ী, কিশোরীকে কানাইঘাট বাজারের একটি হোটেলের দ্বিতীয় তলায় নিয়ে ১৫ জুলাই থেকে ১৯ জুলাই ২০২৬ সকাল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে দুই সপ্তাহে তিনটি ডাকাতি; থানা প্রশাসনকে অবগত করা হলেও নেই দৃশ্যমান কোনো ব্যবস্থা।

এ ঘটনায় ভিকটিমের মা কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে। মামলার তদন্তভার এসআই (নিঃ) মো. হাফিজুর রহমানের ওপর অর্পণ করা হয়।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ সংকটের মধ্যেও সরকারি অফিসে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয়ের অভিযোগ

পরে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি শাহ আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল বদলি

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার!!

আপডেটের সময়: ০৭:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার

কানাইঘাট, সিলেট: কানাইঘাট উপজেলায় এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শাহ আলম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে ১৬ বছর বয়সী এক কিশোরী নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথে ৩ নম্বর দিঘীরপার পূর্ব ইউনিয়নের ছত্রনগর জামে মসজিদের সামনে জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে অভিযুক্ত শাহ আলম, অজ্ঞাতনামা এক সিএনজি চালকের সহযোগিতায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসীদের শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান!!

অভিযোগ অনুযায়ী, কিশোরীকে কানাইঘাট বাজারের একটি হোটেলের দ্বিতীয় তলায় নিয়ে ১৫ জুলাই থেকে ১৯ জুলাই ২০২৬ সকাল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়।

আরও পড়ুনঃ  ৬ টা গোল দিয়ে ফ্রান্সের সাথে জিতলো ইংল্যান্ড

এ ঘটনায় ভিকটিমের মা কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে। মামলার তদন্তভার এসআই (নিঃ) মো. হাফিজুর রহমানের ওপর অর্পণ করা হয়।

আরও পড়ুনঃ  কানাইঘাটে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বিতর্ক: প্রসূতি ও মৃত নবজাতকের মৃত্যুর অভিযোগ