
জকিগঞ্জে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের অষ্টম প্রতিষ্টা বার্ষিকী পালিত
বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের অষ্টম বর্ষপূর্তি উদযাপন ২০২৬ইং ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান- খলাছড়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও খলাছড়া কেন্দ্রীয় জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান এবং সিন্নি বিতরণের মাধ্যমে পালিত হয়েছে,
পরিষদের অষ্টম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও আর্থিক অনুদান প্রদান এবং সিন্নি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের দেশের প্রধান প্রতিনিধি এখলাছুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের দেশের প্রতিনিধি জিল্লুর রহমান, আব্দুল কুদ্দুস, বেলাল আহমদ, অর্থ সম্পাদক বেলাল আহমদ, ও এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম, বশির আহমদ, জুলকারনাইন, এবং জেড টিভি নিউজ এর সম্পাদক আব্দুস শাকির সহ আরও উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি, যুবক, তরুণ সহ সর্বস্তরের জনগণ, প্রমুখ।
উল্লেখ্য, খলাছড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির কাছে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে ১২৪০০০/= টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন খলাছড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুস হাসান ও মুয়াজ্জিন সিব্বির আহমদ।
অনুষ্ঠানের শেষে পরিষদের পক্ষ থেকে বৃহত্তর খলাছড়া এলাকার সকলের মাঝে সিন্নি বিতরণ করা হয়।
প্রতিবেদকের নাম 









