Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুক্তরাজ্যে মোট বাংলাদেশিদের ৯০-৯৫% সিলেটি সিলেটি বংশোদ্ভূত মানুষের সংখ্যা প্রায় ৫-৬ লাখ প্রিয় শায়খে লক্ষীপুরী হাফিজাহুল্লাহ এখন মোটামুটি সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ৪০০ ছাড়াল কাঁচামরিচ, অনিয়ন্ত্রিত সবজি ও ডিমের দাম ‘তোমার মতো মেয়ে বিয়ের আগে পাওয়া দরকার ছিল’ বলা সেই শিক্ষক বহিষ্কার ধর্ষণের অভিযোগে বাবার মিথ্যা স্বাক্ষীর বিরুদ্ধে ছেলের অবস্থান। ব্রাজিল জাতীয় দলের সঙ্গে নিজের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র কানাইঘাট পেল নতুন ইউএনও, যোগ দিয়েছেন সুমাইয়া ঢাকা মহানগরে প্রতি ঘন্টায় “১টি তালাক” !!

ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালী থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ইয়াবার একটি বড় চালান আত্মসাতের অভিযোগে তদন্তে তার সম্পৃক্ততার তথ্য উঠে আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৭ জুন) রাতে তাকে কোতোয়ালী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী।

আরও পড়ুনঃ  প্রিয় শায়খে লক্ষীপুরী হাফিজাহুল্লাহ এখন মোটামুটি সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৮ ডিসেম্বর কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা প্রায় এক লাখ ইয়াবার একটি চালান উদ্ধার করা হলেও তা আনুষ্ঠানিকভাবে জব্দ না করে আত্মসাতের অভিযোগ ওঠে পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে অভ্যন্তরীণ তদন্তে কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় আহত জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা আত্মসাত এবং এর বাহককে ছেড়ে দেওয়ার ঘটনায় তার নির্দেশনার ভূমিকা ছিল। একই ঘটনায় বাকলিয়া থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, এসআই আল-আমিন সরকার, এসআই আমির হোসেন ও এএসআই সাদ্দাম হোসেনসহ আরও কয়েকজন পুলিশ সদস্যের সম্পৃক্ততার বিষয়ও উঠে এসেছে।

প্রতিবেদনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে কনস্টেবল ইমতিয়াজ হোসেন এবং পরিদর্শক তানভীর আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

Tag :

যুক্তরাজ্যে মোট বাংলাদেশিদের ৯০-৯৫% সিলেটি সিলেটি বংশোদ্ভূত মানুষের সংখ্যা প্রায় ৫-৬ লাখ

ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালী থানার ওসি প্রত্যাহার

আপডেটের সময়: ১২:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬