Dhaka ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল বদলি কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসীদের শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান!! কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার!! বিদ্যুৎ সংকটের মধ্যেও সরকারি অফিসে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয়ের অভিযোগ জকিগঞ্জে দুই সপ্তাহে তিনটি ডাকাতি; থানা প্রশাসনকে অবগত করা হলেও নেই দৃশ্যমান কোনো ব্যবস্থা। সিলেটে হযরত শাহজালাল মাজারে সামুন অধ্যায় সমাপ্ত কানাইঘাটে প্রসূতি ও মৃত নবজাতকের মৃত্যুর ঘটনা: মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি!! ৬ টা গোল দিয়ে ফ্রান্সের সাথে জিতলো ইংল্যান্ড ডিসি সারওয়ার আলম কানাইঘাটে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বিতর্ক: প্রসূতি ও মৃত নবজাতকের মৃত্যুর অভিযোগ

জকিগঞ্জে রুবেল হত্যা মামলার আসামি সাজু ফের গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৯০৩ সময় দেখুন

সিলেটের জকিগঞ্জে বহুল আলোচিত রুবেল আহমদ (জুবেল) হত্যা মামলার প্রধান আসামি সাজু আহমদকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, কয়েক মাস আগে হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান আসামি সাজু আহমদ। জামিনে বের হওয়ার পর তিনি প্রকাশ্যে এলাকায় চলাফেরা করার পাশাপাশি বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে রুবেল আহমদের পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য বাজারসহ বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্বজনরা।

আরও পড়ুনঃ  ভেঙ্গে পড়ো না, নিরাশ হয়ো না,সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা"

এ ঘটনায় নিহত রুবেল আহমদের স্ত্রী বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় পুলিশ মামলা গ্রহণ করে তা আদালতে প্রেরণ করে।

আরও পড়ুনঃ  সিলেটে হযরত শাহজালাল মাজারে সামুন অধ্যায় সমাপ্ত

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ জুলাই) জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি শুনানি শেষে আদালত আসামি সাজু আহমদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে জকিগঞ্জে হামলার ঘটনায় গুরুতর আহত হন রুবেল আহমদ (জুবেল)। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাজু আহমদ প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হন। পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।

আরও পড়ুনঃ  ডিসি সারওয়ার আলম

স্থানীয়দের দাবি, হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ইতিবাচক বার্তা যাবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল বদলি

জকিগঞ্জে রুবেল হত্যা মামলার আসামি সাজু ফের গ্রেফতার

আপডেটের সময়: ০১:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সিলেটের জকিগঞ্জে বহুল আলোচিত রুবেল আহমদ (জুবেল) হত্যা মামলার প্রধান আসামি সাজু আহমদকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, কয়েক মাস আগে হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান আসামি সাজু আহমদ। জামিনে বের হওয়ার পর তিনি প্রকাশ্যে এলাকায় চলাফেরা করার পাশাপাশি বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে রুবেল আহমদের পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য বাজারসহ বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্বজনরা।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ সংকটের মধ্যেও সরকারি অফিসে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয়ের অভিযোগ

এ ঘটনায় নিহত রুবেল আহমদের স্ত্রী বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় পুলিশ মামলা গ্রহণ করে তা আদালতে প্রেরণ করে।

আরও পড়ুনঃ  সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।